1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বাবার সুনাম ও আদর্শ ধরে রাখতে কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ উজ্জ্বল গৌরনদীতে আইন-শৃঙ্খলা কমিটির বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সহিংসতা প্রতিহতের দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল রংপুরে হোটেল ছাদ থেকে লাফিয়ে তরুণীর মৃত্যু আশুলিয়ায় ছিনতাইকারীর হামলার শিকার অজ্ঞাত ব্যক্তি উদ্ধার আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নে ৭০০ পরিবারের মাঝে বিনামূল্যে জি.আর চাল বিতরণ নরসিংদী শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে রাব্বি আটক দূর্গম পাহাড়ি এলাকায় বিদ্যালয়ে ভবন সংস্কার ও  ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন সেনাবাহিনী গাজীপুর সিটি কলেজের প্রতিষ্ঠাবার্ষিকী পালন সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ ধরার অপরাধে ২ জেলে আটক

গৌরনদীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামীলীগের সহিংসতা প্রতিহতের দাবিতে বিএনপির বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৪ বার পড়া হয়েছে

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার 

নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্য প্রতিহতের দাবিতে বরিশালের গৌরনদীতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ জুন) বিকেলে গৌরনদী উপজেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, শ্রমিকদল, ছাত্রদলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিক্ষোভ মিছিলে পৌর যুবদল নেতা রাইসুল ইসলাম রাশেদের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর যুবদলের সদস্য সচীব গোলাম মাহাতাব, পৌর ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক হীরা রহমান সাদ্দাম, গৌরনদী পৌর ছাত্রদল নেতা রনি আহমেদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতৃবৃন্দ।

মিছিলটি গৌরনদী বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের দক্ষিণাঞ্চলের প্রবেশদ্বার ভুরঘাটা বাসস্ট্যান্ড, ইল্লা, বার্থী, কটকস্থল, সৌদেরখাল, টরকী, আশোকাঠী, কাসেমাবাদ, মাহিলাড়া ও বাটাজোড় বাসস্ট্যান্ডসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

পরে মিছিলটি পুনরায় গৌরনদী বাসস্ট্যান্ডে অবস্থিত বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতৃবৃন্দ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা এবং যেকোনো ধরনের সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।আলোচনা সভা শেষে কর্মসূচি শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD