1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
নীলফামারীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দম্পতিসহ নিহত ৩ কমলাপুর রেল স্টেশনে ট্রেনের বগিতে আগুন ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম লিটারে বাড়লো ২০ টাকা আশুলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক নারী নিহত, আহত ১৪ হারানো বিজ্ঞপ্তি গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে বেইজিং গেলেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রীর চলমান রাষ্ট্রীয় সফরে অংশ নিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন মঙ্গলবার রাতে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর এই সফরকে বাংলাদেশ-চীন সম্পর্ক জোরদার এবং গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা সম্প্রসারণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত সাড়ে ১০টায় এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন তথ্যমন্ত্রী। তিন দিনের সরকারি সফরে তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সদস্য হিসেবে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

সফরকালে চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিতব্য উচ্চপর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকসহ একাধিক গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশগ্রহণ করবেন তথ্যমন্ত্রী। এছাড়া বাংলাদেশ ও চীনের মধ্যে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে কয়েকটি সহযোগিতা চুক্তি ও সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

মন্ত্রণালয়ের সূত্র জানায়, চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান চায়না মিডিয়া গ্রুপ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া নিউজ এজেন্সির সঙ্গে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একাধিক সমঝোতা স্মারকে সই করবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।

সংশ্লিষ্টদের মতে, এই সফরের মাধ্যমে দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি বাংলাদেশের গণমাধ্যম খাতে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং তথ্য বিনিময়ে নতুন সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

বাংলাদেশ ও চীনের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অংশীদারত্বের প্রেক্ষাপটে এ সফরকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD