1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Masud Sarder : Masud Sarder
  3. emranniloy53@gmail.com : NILOY :
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  5. rashedapple7@gmail.com : Rashed Ahmed : Rashed Ahmed
  6. khokon28.bd@gmail.com : Sohag Hossein : Sohag Hossein
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ ইসরাফিল হোসেন ইরানে মার্কিন স্থলবাহিনী পাঠানোর সম্ভাবনা উড়িয়ে দেননি ট্রাম্প কুমিল্লায় বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেমিনার ও ইফতার মাহফিল মুন্সীগঞ্জে প্রেমের টানে চীনা যুবক, মুসলিম রীতিতে বিয়ে মুন্সীগঞ্জে টেন্ডার জমা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ধামরাইয়ে জোরপূর্বক জমি দখলে রাখার অভিযোগ, বারংবার বিচারেও মিলছে না সমাধান বিএনপি দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে : ড. মঈন খান ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩ মুন্সীগঞ্জে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আগামী দিনে কাজের মধ্য দিয়ে প্রমান করব, মেয়র মজিবুর রহমান

নির্বাচনের জন্যও প্রস্তুত, নির্বাচন আদায়ে রাজপথে নামতেও প্রস্তুত: তমিজ উদ্দিন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তমিজ উদ্দিন বলেছেন, বিএনপি এমন একটি দল, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন আদায়ের জন্য জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার জন্যও প্রস্তুত। আমাদের দুই দিকেই প্রস্তুতি রয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বাথুলি এলাকায় একটি স্মরণ সভা ও দোয়া মাহফিলে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।উপজেলার সুতিপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি প্রয়াত ফটো মিয়ার স্মরণে এ দোয়া ও মিলাদ মাহফিল করা হয়।ধামরাই উপজেলা বিএনপির সভাপতি তমিজ উদ্দিন বলেন, বিএনপি নির্বাচনমুখী দল, গণরায়কে সম্মান করে। গত ১৭ বছর যে সংগ্রাম আমরা করেছি, বহু শহীদ হয়েছে, মামলা হয়েছে, নিখোঁজ হয়েছে। লাখ লাখ মামলায় আমরা আসামি হয়েছি। বহু নেতাকর্মী জেল খেটেছে। একটাই উদ্দেশ্য ছিল, গণতন্ত্র পুনরুদ্ধার করা।তিনি বলেন, জনগণ তার ভোট দেবে, যাকে খুশি তাকে দেবে।

জনগণের ভোটে যিনি নির্বাচিত হবেন, তিনিই ক্ষমতায় যাবেন। এটাই বিএনপির মূল আদর্শ আপনারা জানেন। আজকেও বিএনপি সেই আদর্শে অটল রয়েছে। আপনারা দেখছেন, আমরা যে নতুন নির্বাচনের সুযোগ পেয়েছি, এটা নিয়েও কিছু বিভ্রান্তি সৃষ্টির সুযোগ খুঁজছে একটি গোষ্ঠী।তিনি আরও বলেন, বিএনপি এমন একটি দল, যে কোনো সময় নির্বাচনের জন্য প্রস্তুত। যে কোনো সময় নির্বাচন আদায়ের জন্য জনগণকে সাথে নিয়ে রাজপথে নামার জন্যও প্রস্তুত। আমাদের দুই দিকেই প্রস্তুতি রয়েছে।এদিকে স্মরণ সভায় বক্তারা ফটো মিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরেন।

তারা বলেন, ফটো মিয়ার প্রয়াণ ধামরাই উপজেলা বিএনপির জন্য অপূরণীয় ক্ষতি। দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা ছিল। যা আগামী দিনে সবাইকে পথ দেখাবে।ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান ফরহাদ, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ও যুবদল নেতা রেজোয়ানুর রহমান রবিনসহ আরও নেতৃবৃন্দ।এতে সুতিপাড়া ইউনিয়ন কৃষক দলের সিনিয়র সহসভাপতি আব্দুল বাছেদের সভাপতিত্বে সঞ্চালনা করেন ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD