1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
যুগ্ম সম্পাদক: মো. মাসুদ সরদার আজকের প্রতিদিন  ঢাকা বাংলাদেশ মৌলিক গান নিয়ে নতুন পরিকল্পনায় জনপ্রিয় কণ্ঠশিল্পী জুলেখা সরকার কয়রায় ইসলামী ব্যাংকের গ্রাহক সেবা মাস উপলক্ষে মত বিনিময় সভা নেত্রকোনা তিন দিনব্যাপী কৃষি মেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন বাবর জুলাইয়ের চেতনা বিক্রি করে বেশিদিন রাজনীতি করা যাবে না : স্বরাষ্ট্রমন্ত্রী বরিশালে পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো দুই শিশুর নেতৃত্বের শক্তিতেই টেকসই সাফল্য অর্জন সম্ভব: মোঃ বনি আমিন ফকির বিশ্বকাপ ফাইনালে সর্বোচ্চ লাল কার্ডের লজ্জা এখন আর্জেন্টিনার! আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

কয়রায় টাইগার খলিলের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৭৮ বার পড়া হয়েছে

কয়রা (খুলনা) প্রতিনিধিঃ খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের বাসিন্দা খলিলুর রহমান ওরফে টাইগার খলিল নামের এক ব্যক্তির বিরুদ্ধে সন্ত্রাসীর কর্মকাণ্ড ভয়ভীতি ও মানুষকে আতঙ্কিত করার অভিযোগ উঠেছে।

তার বেপরোয়া কর্মকান্ডের প্রতিবাদ জানিয়ে এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলন করা হয়েছে। টাইগার খলিল উপজেলার বাগালী ইউনিয়নের বাগালী গ্রামের মৃত আব্দুল বারী সানার ছেলে ।

মঙ্গলবার(৩০ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য গ্রাম বাসির পক্ষে বাগালী গ্রামের মৃত জায়েদ আলী সানার ছেলে কোহিনুর আলম সানা জনান, এলাকার কুখ্যাত চাঁদাবাজ, ভূমি দস্যু টাইগার খলিল তার বাহীনি নিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করে ঘের দখল, মসজিদের সামনে খাঁস জমি জোরপূর্বক দখল করে পুকুর খনন করেছেন।

এছাড়াও গভীর রাতে তার বাহীনি নিয়ে আমার বাড়িতে প্রবেশ করে জীবননাশের হুমকি প্রদান করে চলে আসে। বর্তমান আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি আরও জানান, টাইগার খলিল বিগত আওয়ামীলীগ সরকারের আমলে প্রভাব বিস্তার করে এসব অপকর্ম লিপ্ত হয়। তার নামে একাধিক জিডি, চাঁদাবাজি ও ভূমি দখলের অভিযোগে মামলা চলমান রয়েছে। এছাড়া তার আপন ছোট ভাই আধা পাগলা মাসুদের শরীরের বিভিন্ন স্থানে নিজেই আঘাত করে প্রতিপক্ষকে ফাসাতে বিভিন্ন সময় মামলা দিয়ে হয়রানি করছে। খলিল তার পাগল ভাইকে হত্যা করে আমাদের ফাসাতে হত্যা মামলা দেওয়ার হুমকি প্রদান করে। তার হুমকীতে আমি ও আমার পরিবার নিরপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলনের মাধ্যমে এলাকার ত্রাস সৃষ্টিকারী টাইগার খলিলের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়েছে । সংবাদ সম্মেলনে ঐ গ্রামের প্রায় অর্ধ শতাধিক লোক উপস্থিত ছিলেন। তবে এ সকল অভিযোগের ব্যাপারে জানতে চাইলে খলিলুর রহমান ওরফে টাইগার খলিল বলেন, আমার বিরুদ্ধে যে অভিযােগ করা হয়েছে তা সঠিক নয়। কয়রা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মােঃ শাহ আলম বলেন, এ ব্যপারে অভিযোগ পেলে তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহন করা হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD