1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গণমাধ্যম যতবেশি স্বাধীন ও শক্তিশালী হবে, গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে- মির্জা ফখরুল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ৫ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি দেশের গণমাধ্যম যত বেশি স্বাধীন ও শক্তিশালী হবে, সেই দেশের গণতন্ত্রও তত বেশি সুদৃঢ় হবে। সাংবাদিকদের সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনায় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

শুক্রবার (৩ জুলাই) দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের আনিসুল হক মিলনায়তনে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সত্যকে সত্য এবং মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরা। রাজনীতিবিদদের কর্মকাণ্ডের সমালোচনা ও ভুলত্রুটি জনগণের সামনে তুলে ধরার মধ্য দিয়েই জবাবদিহিতা নিশ্চিত হয়। তিনি বলেন, “যে দেশের গণমাধ্যম যত শক্তিশালী, সেই দেশের গণতন্ত্রও তত শক্তিশালী।” তিনি আরও বলেন, রাজনৈতিক নেতারা কোনোভাবেই সমালোচনার ঊর্ধ্বে নন। জনগণের জন্য কাজ করতে গিয়ে ভুল হতে পারে, আর সেই ভুল তুলে ধরা গণমাধ্যমের দায়িত্বের অংশ। সাংবাদিকদের নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সত্য সংবাদ প্রকাশের কারণে বিভিন্ন সময় সাংবাদিকদের হামলা ও হয়রানির শিকার হওয়ার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, স্বাধীন সাংবাদিকতা বাধাগ্রস্ত হলে গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়। তাই সাংবাদিকদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা জরুরি বলেও মন্তব্য করেন তিনি। সরকারের উন্নয়ন পরিকল্পনার বিষয়ে বক্তব্য দিতে গিয়ে মির্জা ফখরুল জানান, ঠাকুরগাঁওয়ে দুটি নতুন উপজেলা অনুমোদনের প্রক্রিয়া শুরু হয়েছে। এসব উপজেলায় শুধু অবকাঠামোগত উন্নয়ন করলেই হবে না, বরং দক্ষ ও জনবান্ধব নেতৃত্ব গড়ে তোলার ওপরও গুরুত্ব দিতে হবে। সংশ্লিষ্টদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ব্যক্তি নয়, কাজকে মূল্যায়ন করতে হবে। যারা জনকল্যাণমূলক কাজ করবেন, তাদের ইতিবাচক কর্মকাণ্ড যেমন প্রচার করতে হবে, তেমনি দুর্নীতি, অনিয়ম ও জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধেও নির্ভয়ে সংবাদ প্রকাশ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল। তিনি আশা প্রকাশ করেন, দায়িত্বশীল সাংবাদিকতা ও পেশাদারিত্বের মাধ্যমে প্রেসক্লাব ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে এবং সাধারণ মানুষের আস্থা অর্জনে সফল হবে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেন, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD