1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ফার্নান্দেজের গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা মেসির পেনাল্টি মিসে পিছিয়ে থেকে প্রথমার্ধে আর্জেন্টিনা নেত্রকোনা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে বিশাল আনন্দ মিছিল টানা বর্ষণে আনোয়ারায় ভয়াবহ জলাবদ্ধতা, পানিবন্দি শতাধিক পরিবার তালতলী শুভ সন্ধ্যায় ঘুরতে গিয়ে পর্যটক নিখোঁজ উয়ারী-বটেশ্বরকে ঘিরে স্মারক ডাকটিকিট ও বিশেষ সিলমোহর প্রকাশ রাণীশংকৈলে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, সম্মাননা পেলেন সফল দুই উদ্যোক্তা গৌরনদীতে নারীর প্রজনন ও মানসিক স্বাস্থ্য সচেতনতায় উঠান বৈঠক অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা

নেত্রকোনা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে বিশাল আনন্দ মিছিল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার মদন উপজেলা ও পৌর ছাত্রদলের ঘোষিত নবগঠিত কমিটিকে স্বাগতম জানিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা পড়িয়ে ছাত্রদলের বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

(৭ জুলাই) মঙ্গলবার বিকাল ৩ টার দিকে উপজেলা ও পৌর ছাত্রদলের নেতৃবৃন্দের উদ্যোগে নতুন কমিটিকে স্বাগতম জানিয়ে ছাত্রদলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে ফুলের মালা দিয়ে বরণ করে নেন তারা।

পরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে ছাত্রদলের বিশাল এক আনন্দ মিছিল বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজের মাঠে গিয়ে মিছিলটি সমাপ্ত করে।

স্বাগতম ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ উদ্দিন আহমেদ সেকুল, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক শামসুল আলম লালু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক শেখ রিপন, সাবেক পৌর ছাত্র দলের আহবায়ক মাহমুদুল রহমান মিটু,পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ মালম মিয়া প্রমোখ।

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে উপজেলা বিএনপির সভাপতি চানগাঁও ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম বলেন,উপজেলা ছাত্রদলকে আরোও শক্তিশালী করে তুলতে হবে তোমাদের নেতৃত্বে। এবং ছাত্রদলকে তৃণমূল পর্যায়ে আরো সক্রিয়ভাবে কাজ করে যেতে হবে। ছাত্রদল সক্রিয়ভাবে একতাবদ্ধ হয়ে কাজ করে মদন থেকে মাদকমুক্ত করতে হবে। মূলদল, যুবদল, ছাত্রদল এক যুগে কাজ করে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নেত্রকোনা ৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর ভাইয়ের হাতকে আরো শক্তিশালী করে তুলতে হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD