1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

নেদারল্যান্ডসের সঙ্গে গণমাধ্যম ও ডিজিটাল সহযোগিতা জোরদারের আগ্রহ তথ্যমন্ত্রীর

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল):
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল (Joris van Bommel) সৌজন্য সাক্ষাৎ করেছেন। সাক্ষাতে দুই দেশের বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি গণমাধ্যম, তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল যোগাযোগ খাতে সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।
বুধবার (৮ জুলাই) রাজধানীর সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় তথ্যমন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন এবং ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও সম্প্রসারণে বাংলাদেশের সরকারের সঙ্গে কাজ করার আগ্রহ রয়েছে নেদারল্যান্ডসের।
জবাবে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর বিভিন্ন খাতে গুণগত পরিবর্তন আনার লক্ষ্যে কাজ করছে। বিশেষ করে গণমাধ্যম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে নেদারল্যান্ডসের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
মন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে নিউ মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং ডিজিটাল ইকোসিস্টেম নতুন ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছে। মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি জনগণকে ভুল তথ্য (মিসইনফরমেশন) ও অপতথ্য (ডিসইনফরমেশন) থেকে সুরক্ষা দেওয়া রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব। এ জন্য কার্যকর ও সময়োপযোগী কৌশল প্রণয়ন প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। একই সঙ্গে এ বিষয়ে নেদারল্যান্ডসের অভিজ্ঞতা ও নীতিমালা সম্পর্কে জানার আগ্রহ প্রকাশ করেন।
রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল বলেন, ডিজিটাল চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক নীতিমালা ও নতুন কাঠামো প্রণয়ন জরুরি। এ ক্ষেত্রে নেদারল্যান্ডস সরকারের বিভিন্ন উদ্যোগ ও অভিজ্ঞতার বিষয়েও তিনি তথ্যমন্ত্রীকে অবহিত করেন।
সাক্ষাৎকালে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা এবং অতিরিক্ত সচিব মো. শাহ আলম উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD