1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
সাহিত্যের আলোয় নতুন পথচলা, দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ গৌরনদীতে ‘ডাক দিয়ে যাই’র উদ্যোগে ৪০ পরিবারের মাঝে ২০০ গাছের চারা বিতরণ গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা

ডিবি পরিচয়ে অপহরণ-ছিনতাই: ধামরাইয়ে ভুয়া ডিবির ৪ সদস্য গ্রেফতার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা-আরিচা মহাসড়কে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ ও চোখ-মুখ বেঁধে আড়াই লক্ষাধিক টাকা ছিনতাইয়ের ঘটনায় চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (০৮ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান।

গ্রেফতারকৃতরা হলেন ১. সাঈদ আল হাসান শাকিল (২৯) ২. মোঃ সবুজ ওরফে সাগর (৩০) ৩. মোঃ জুয়েল হাওলাদার ওরফে জাহিদুল (৩৫), এবং ৪. মোঃ মোশারফ আলী (৩৫)। আসামীর জামালপুর ও পটুখালীর বাসিন্দা।

এর আগে গতকাল মঙ্গলবার (৭ জুলাই) রাতে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ধামরাই থানা পুলিশ।
এ সময় ডাকাতদের ব্যবহৃত একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস জব্দ করা হয়েছে।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে ধামরাইয়ের বালিয়া ইউনিয়নের মাদারপুর এলাকার ব্যবসায়ী আব্দুল্লাহ আল ফাহাদ খান (২৫) ও তার প্রতিবেশী ছোট ভাই সিয়াম খন্দকার ব্যবসায়িক কাজে সাভার যাওয়ার জন্য কালামপুর বাসস্ট্যান্ড ফুটওভার ব্রিজের পাশে বাসের অপেক্ষা করছিলেন।
এ সময় একটি সাদা রঙের নোয়া মাইক্রোবাস তাদের সামনে এসে থামে। গাড়ি থেকে কয়েকজন ব্যক্তি নেমে নিজেদের ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে জোরপূর্বক ফাহাদ ও সিয়ামকে গাড়িতে তুলে নেয়। গাড়িতে তোলার পরপরই তাদের চোখ ও মুখ কসটেপ দিয়ে পেঁচিয়ে ফেলা হয় এবং মারধর শুরু করা হয়। এরপর গাড়িটি মানিকগঞ্জের দিকে রওনা দেয়।

পুলিশ আরোও জানায়, অপহরণকারীরা পথিমধ্যে ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে বিভিন্ন মাধ্যমে সর্বমোট ২,৬২,২১০ (দুই লক্ষ বাষট্টি হাজার দুইশত দশ) টাকা এবং তাদের ব্যবহৃত মোবাইল ফোন ছিনিয়ে নেয়। টাকা লুটের পর রাত আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে মানিকগঞ্জ থানার পুখুরিয়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে একটি ইটভাটার (স্টোন ব্রিকস লিমিটেড) সামনে চোখ-মুখ বাঁধা অবস্থাতেই তাদের গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে ডাকাতরা চম্পট দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী ফাহাদ বাদী হয়ে ধামরাই থানায় একটি দস্যুতার মামলা দায়ের করেন। ধামরাই থানার ওসি নাজমুল হুদা খানের নেতৃত্বে এসআই এসএম কাওছার সুলতান ও এস আই জুলফিকার আলীসহ পুলিশের একটি চৌকশ দল তথ্য-প্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে গাজীপুরের সদর, গাছা ও বাসন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে ঘটনার সাথে সরাসরি জড়িত চারজনকে গ্রেফতার করে।

ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, গ্রেফতারকৃতরা মহাসড়কের একটি সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ডিবি পরিচয়ে সাধারণ মানুষকে তুলে নিয়ে সর্বস্ব লুটে আসছিল। আসামিদের গ্রেপ্তার করে আদালয়ে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD