1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার

নরসিংদী বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : ‘জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস নরসিংদীতে উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বেলুন উড়িয়ে ও বর্ণাঢ্য র‌্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। নরসিংদী জেলার শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) আবু তাহের মোহাম্মদ সামসুজ্জামান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক। এছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, নরসিংদী জেলার উপপরিচালক মোঃ বদরুল হুদা, সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, নরসিংদী চেম্বার অব কর্মাসের সাবেক সভাপতি মোমেন মোল্লা, সিভিল সার্জনের পক্ষে ডা. সঞ্জয় সাহা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি এবং সুশীল সমাজের ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। প্লাস্টিক বর্জন ও পরিবেশবান্ধব জীবনযাত্রার ওপর জোর দিয়ে বক্তারা বলেন, আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ পৃথিবী রেখে যেতে আমাদের এখনই সচেতন হতে হবে।

আলোচনা সভা শেষে পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও গাছের চারা বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD