1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার

ক্ষমতা এমনভাবে চর্চা করতে হবে, যাতে জনগণের অসন্তোষ তৈরি না হয়’: তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল)

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ক্ষমতায় থেকে এমনভাবে দায়িত্ব পালন করতে হবে, যাতে জনগণের মধ্যে সরকার, দলের নেতা বা জনপ্রতিনিধিদের প্রতি অসন্তোষ তৈরি না হয়। তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখতে সুশাসন ও জবাবদিহি নিশ্চিত করা প্রয়োজন।

আজ শনিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত সরকারগুলোর আলাদা বৈশিষ্ট্য রয়েছে বলে তিনি মনে করেন। তিনি বলেন, ক্ষমতায় থাকাকালে সেই বৈশিষ্ট্য ও জনআস্থা ধরে রাখার দায়িত্ব সংশ্লিষ্ট সবার।

মন্ত্রী আরও বলেন, ‘বাকি সরকারগুলো পালিয়ে যায়, হারিয়ে যায়। কিন্তু বিএনপির সরকার, শহীদ জিয়াউর রহমানের সরকার, জাতীয়তাবাদের সরকার, জিয়া পরিবারের সরকার কখনো হারিয়ে যায় না, বারবার ফিরে আসে।’ তিনি বলেন, জনগণের আস্থা ধরে রাখাই রাজনৈতিক সফলতার অন্যতম শর্ত।

স্থানীয় দলীয় নেতাদের উদ্দেশে জহির উদ্দিন স্বপন বলেন, ক্ষমতাসীন দলের নাম ব্যবহার করে বা তাঁর নাম ভাঙিয়ে কেউ যেন কোনো ধরনের অপরাধ করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। তিনি বলেন, ‘আমি দলের স্থানীয় নেতাদের দায়িত্ব দিয়ে রাখলাম, দলের নামে কিংবা আমার নামে কোনো অপরাধ যেন এখানে না হয়।’

সাধারণ মানুষের উদ্দেশে তিনি বলেন, যদি কোনো ব্যক্তি দলের পরিচয় ব্যবহার করে অপরাধ করেন, তাহলে প্রমাণসহ তাঁর কাছে অভিযোগ নিয়ে আসার আহ্বান জানান। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।

অনুষ্ঠানে নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক পরিচালনা কমিটির সভাপতি আব্দুস সাত্তার মৃধার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম। বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য মো. জুয়েল সরদার এবং প্রধান শিক্ষক মো. নুরুল আলম।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD