1. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  2. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  3. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  4. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  5. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  6. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  7. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  8. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  9. myvozosuvun3@picomail.biz : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ???????? : ???????? New Message from Coinbase. OPEN ????➜ graph.org/YOU-HAVE-A-NEW-BITCOIN-TRANSFER-FROM-COINBASE-08-27?hs=b3b648bdb6e35513758ff523eb72377c& @NQ5712 ????????
  10. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  11. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বেদে পল্লীতে দু’গ্রুপে হামলা-পাল্টা হামলা, ভাঙচুর অগ্নিসংযোগ ॥ ৫ নারীসহ আহত ১৫ সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই – এটিএম কামরুল ইসলাম গৌরনদীতে বাউরগাতী ফুটবল চ্যাম্পিয়নশিপের ফাইনালে ৭-৩ গোলে জয় পবিত্র ঈদে মিলাদুননবী (সা.) উপলক্ষে জনাব মোঃ মনিরুল ইসলাম (মঞ্জু) এর শুভেচ্ছা ও মোবারকবাদ বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত আশুলিয়ায় ৫ বছরের শিশু তাসিনকে হত্যার রহস্য উদঘাটন, মূল আসামি গ্রেপ্তার কয়রা উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ৩৯৭ বোতল ভারতীয় মাদক উদ্ধার

আওয়ামী লীগ আমলে বেড়িবাঁধের অর্থে ব্যাপক দুর্নীতি: নাহিদ ইসলাম

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২৬
  • ৬৯ বার পড়া হয়েছে

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, আওয়ামী লীগ সরকারের সময়ে বেড়িবাঁধ নির্মাণে বরাদ্দকৃত বিপুল পরিমাণ অর্থে অনিয়ম ও দুর্নীতি সংঘটিত হয়েছে।

রোববার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণ শেষে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, উপকূলীয় আনোয়ারার কয়েকশ পরিবার বর্তমানে পানিবন্দী হয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ ও ব্যবস্থাপনার ত্রুটির কারণেই এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তিনি বলেন, অতীত সরকারের সময়ে এ খাতে বরাদ্দকৃত বিপুল অর্থ সঠিকভাবে ব্যয় না হয়ে দুর্নীতির মাধ্যমে অপচয় করা হয়েছে।

তিনি আরও বলেন, “বর্তমান বাজেটেও বেড়িবাঁধের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই বরাদ্দের এক টাকাও দুর্নীতি বা লুটপাট হতে দেওয়া হবে না। বিষয়টি আমরা সংসদে জোরালোভাবে উত্থাপন করব এবং স্থানীয় প্রশাসনের মাধ্যমে সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে কাজ করব।”

ত্রাণ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের সীমিত সামর্থ্য অনুযায়ী আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। দলীয় নেতাকর্মীদেরও এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।” একই সঙ্গে তিনি দেশের সর্বস্তরের জনগণকে চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ, জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক তারিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি, কেন্দ্রীয় কমিটির সদস্য জুবায়েরুল আলম মানিকসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আনোয়ারা সফর শেষে এনসিপির শীর্ষ নেতারা বাঁশখালী উপজেলার বন্যাকবলিত এলাকাও পরিদর্শন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD