1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে আশুলিয়ায় ছাত্র হত্যা মামলায় ডিবির অভিযান, আব্দুল বারেক আটক গৌরনদীতে বিএনপির বিশেষ বর্ধিত সভা, বক্তব্য দেন জহির উদ্দিন স্বপন

গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের বহুমাত্রিক প্রতিভা জয় রাফি

মোঃ মাসুদ সরদার
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ১৮৫ বার পড়া হয়েছে

বাংলাদেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনের এক বহুমাত্রিক প্রতিভাবান ব্যক্তিত্ব জয় রাফি। গীতিকার, সুরকার, নাট্য নির্মাতা ও সাংবাদিক—একাধিক পরিচয়ে দীর্ঘদিন ধরে তিনি সৃজনশীল অঙ্গনে সক্রিয় রয়েছেন। গান, নাটক, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণ এবং সাংবাদিকতা—প্রতিটি ক্ষেত্রেই তিনি সফলতার স্বাক্ষর রেখে চলেছেন।

সৃজনশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্বের সমন্বয়ে জয় রাফি গণমাধ্যমে গড়ে তুলেছেন নিজের স্বতন্ত্র অবস্থান। গীতিকার ও সুরকার হিসেবে তার রচিত ও সুরারোপিত একাধিক গান ইতোমধ্যেই দেশজুড়ে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। তার উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—‘তেঁতুল গাছের পেত্নী’, ‘লেডিস ফুচকাওয়ালী’, ‘আমারে কি মাইরালবা ঘুরাইয়া ঘুরাইয়া’, ‘ময়না পাখি’ এবং ‘মায়াজাল’। এছাড়াও তার লেখা, সুর ও পরিচালনায় প্রকাশিত অসংখ্য গান দর্শক-শ্রোতাদের প্রশংসা কুড়িয়েছে।

নাট্য নির্মাণেও সমানভাবে সফল জয় রাফি। তার পরিচালনায় নির্মিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে—‘বংশের প্রদীপ’, ‘বিধবা মেয়ের সংসার’, ‘ভ্যানওয়ালার সুন্দরী বউ’, ‘কে আমার জনক’, ‘বিধবার অনাগত সন্তান’ এবং ‘ওরা ব্যাচেলার ভূতের বাড়ি’। সামাজিক বাস্তবতা, পারিবারিক মূল্যবোধ এবং বিনোদনের সমন্বয়ে নির্মিত এসব নাটক দর্শকমহলে ইতিবাচক সাড়া ফেলেছে।

শুধু গান ও নাটকেই নয়, টেলিভিশন অনুষ্ঠান নির্মাণেও রয়েছে তার উল্লেখযোগ্য অবদান। ‘উন্নয়নের আলোকিত বাংলাদেশ’ শীর্ষক প্রামাণ্যচিত্রভিত্তিক অনুষ্ঠানের মাধ্যমে দেশের উন্নয়নের বিভিন্ন চিত্র তুলে ধরে তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। দেশের উন্নয়ন ও সম্ভাবনাকে সাধারণ মানুষের সামনে তুলে ধরার ক্ষেত্রে অনুষ্ঠানটি বিশেষ পরিচিতি লাভ করে।

সাংবাদিকতা ও টেলিভিশন ব্যবস্থাপনায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন জয় রাফি। বর্তমানে তিনি প্রাইম টিভিতে হেড অব প্রোগ্রাম হিসেবে দায়িত্ব পালন করছেন। মানসম্মত অনুষ্ঠান নির্মাণ, নতুন প্রতিভা বিকাশ এবং ইতিবাচক কনটেন্ট তৈরিতে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

নিজের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জয় রাফি বলেন, “আমি যেকোনো কাজ শুরু করার আগে মহান আল্লাহর ওপর ভরসা করি। তিনিই আমার একমাত্র মালিক এবং সবচেয়ে বড় ভরসার স্থান। আমি মিডিয়াকে হৃদয় থেকে ভালোবাসি। তাই সব সময় সততা, নিষ্ঠা ও সম্মানের সঙ্গে মানসম্মত কাজ করে যেতে চাই। আমার কাজের মাধ্যমেই ‘জয় রাফি’ নামটি মানুষের হৃদয়ে বাঁচিয়ে রাখতে চাই। দর্শক-শ্রোতাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা। তাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনই আমার এগিয়ে চলার সবচেয়ে বড় শক্তি।”

তিনি আরও বলেন, “সবার দোয়া ও ভালোবাসা সঙ্গে থাকলে ভবিষ্যতে দেশের মিডিয়া অঙ্গনে আরও বড় পরিসরে কাজ করার সুযোগ পাব এবং আমার স্বপ্ন বাস্তবায়ন করতে সক্ষম হব। ইনশাআল্লাহ।”

গান, নাটক, প্রামাণ্যচিত্র ও সাংবাদিকতা—প্রতিটি ক্ষেত্রেই নিজের সৃজনশীলতা, কর্মদক্ষতা ও নিষ্ঠার স্বাক্ষর রেখে জয় রাফি এগিয়ে চলেছেন নিরন্তর। ভবিষ্যতেও মানসম্মত কাজের মাধ্যমে দেশের গণমাধ্যম ও বিনোদন অঙ্গনকে আরও সমৃদ্ধ করবেন—এমনটাই প্রত্যাশা তার দর্শক, শ্রোতা, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD