1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ধামরাইয়ে ইয়াবাসহ ২ পেশাদার মাদক কারবারি গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জুলাই, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে পৃথক অভিযান চালিয়ে দুই জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) সকালে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানা।

গ্রেপ্তারকৃতরা হলেন—ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়নের টুপেরবাড়ী এলাকার মো. কাশেম আলীর ছেলে মো. টুটুল (৩৬) এবং সূতিপাড়া ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মো. আব্দুল জব্বারের ছেলে মো. রাসেল হোসেন (২২)।

এর আগে গতকাল সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে উপজেলার শ্রীরামপুর ও বেরশ এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে ধামরাই থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) দেবাশীষ সানার নেতৃত্বে এসআই মো. জামাল ও এসআই জুলফিকার সঙ্গীয় ফোর্স নিয়ে শ্রীরামপুর এলাকায় অভিযান চালান। এ সময় মাদক কেনাবেচাকালে ১০০ পিস ইয়াবাসহ রাসেলকে আটক করা হয়। অন্যদিকে, একই রাতে যাদবপুর ইউনিয়নের বেরশ এলাকা থেকে ১০০ পিস ইয়াবাসহ কুখ্যাত মাদক কারবারি টুটুলকে আটক করে পুলিশ।

এবিষয়ে ধামরাই থানার ওসি মো. নাজমুল হুদা খান বলেন, গ্রেপ্তারকৃতরা চিহ্নিত ও পেশাদার মাদক কারবারি। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে ধামরাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD