1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীর বার্থী ইউনিয়নের ২নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী খালেক তালুকদার আদুর দোয়া ও সমর্থন কামনা গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে নবীন বরণ গৌরনদীতে এসিল্যান্ড মোঃ মেহেদী হাসান’র সহায়তায় দুই ভিক্ষুক পেলেন দোকানের জায়গা ভূমি সেবার শুদ্ধতাই কমাতে পারে সামাজিক বিরোধ বাংলাদেশের উন্নয়নে জাতিসংঘের ভূমিকা প্রশংসনীয়। – জহির উদ্দিন স্বপন জ্বালানি তেলের দাম কমানোর সুযোগ থাকলে পুনরায় কমানো হবে: প্রতিমন্ত্রী কয়রায় শিশু সুরক্ষা ও টেকসই উন্নয়নে ‘ফেইথ ইন অ্যাকশনের প্রকল্পের সমাপনী ও দায়িত্ব হস্তান্তর ধামরাইয়ে প্রেমিকার বাড়িতে প্রেমিকের ঝুলন্ত লাশ উদ্ধার, মা-মেয়ে আটক আশুলিয়ায় প্রীতি গ্রুপের সামনে শ্রমিকদের মানববন্ধন, ক্ষতিপূরণ ও পাওনা পরিশোধের দাবি গৌরনদীতে ১ নম্বর ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে মেম্বার পদপ্রার্থী রুহুল আমিন

আশুলিয়ায় ২৮ দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আবির, সন্তানের ফেরার অপেক্ষায় মায়ের আহাজারি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) : সাভারের আশুলিয়ায় ১২ বছর বয়সী এক মাদ্রাসাছাত্র ২৮ দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের দাবি, গত ২৫ জুন আশুলিয়ার পাড়াগাঁও এলাকার ভাড়া বাসা থেকে বের হওয়ার পর সে আর বাড়ি ফেরেনি। বহু খোঁজাখুঁজির পরও এখনো তার কোনো সন্ধান মেলেনি।
নিখোঁজ শিশুর নাম ফয়সাল হোসেন আবির। সে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার চাষা ভাদ্রা এলাকার আবু বকর ছিদ্দিকের ছেলে। বর্তমানে মায়ের সঙ্গে আশুলিয়ার পাড়াগাঁও নোয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করত। আবির স্থানীয় জিরাবো এলাকার জয়গুননেছা মাদ্রাসার কিতাব বিভাগের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর মা আঙ্গুরী বেগম বলেন, “গত ২৫ জুন বিকেল ৩টার দিকে আমার একমাত্র ছেলে বাসা থেকে বের হয়। এরপর থেকে আর তাকে খুঁজে পাচ্ছি না। তার কাছে কোনো মোবাইল ফোনও ছিল না। কারও সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। আমি শুধু আমার ছেলেকে ফিরে পেতে চাই।”
পরিবারের সদস্যরা জানান, সম্ভাব্য সব জায়গায় খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত আবিরের কোনো সন্ধান মেলেনি। তাই কেউ তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে দ্রুত আশুলিয়া থানা অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তারা।
এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “শিশুটি নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তার ছবি ও পরিচয় দেশের বিভিন্ন থানায় পাঠানো হয়েছে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। শিশুটিকে উদ্ধারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে।”

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD