1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবিতে মিছিল ও মানববন্ধন

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ৭৬ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদী সদরে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থানান্তরের দাবিতে শুক্রবার (২৪ জুলাই ২০২৬) জুমার নামাজের পর মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসস্ট্যান্ডের কলেজ গেট সংলগ্ন এলাকায় গৌরনদী উপজেলা ও পৌরসভার ধর্মপ্রাণ মুসল্লিদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিপুলসংখ্যক মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের কাছে গৌরনদী সদরে মডেল মসজিদ স্থানান্তরের দাবি জানান।
মিছিল শেষে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, গৌরনদী সদরে মডেল মসজিদ স্থাপন করা হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষ, পথচারী ও দূর-দূরান্ত থেকে আসা মুসল্লিরা সহজেই ধর্মীয় সেবা গ্রহণ করতে পারবেন। তাই জনস্বার্থ ও যোগাযোগের সুবিধার কথা বিবেচনা করে মডেল মসজিদটি গৌরনদী সদরে স্থানান্তরের দাবি জানান তারা।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তারা দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, যুবদল নেতা রিয়াজ ভুইয়া, মো. চুন্নু সিকদার, মো. ফিরোজ, মো. শহিদ, বাচ্চু হাওলাদার, নুরু, গৌরনদী উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হীরা রহমান সাদ্দাম, ছাত্রনেতা রনি আহমেদ, রমজানসহ অসংখ্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
স্থানীয় সূত্রে জানা গেছে, গৌরনদী উপজেলার আশোকাঠি এলাকায় বর্তমানে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ চলছে। এর আগে দক্ষিণ বিজয়পুর এলাকায় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হলেও জমি-সংক্রান্ত জটিলতার কারণে তা বাস্তবায়ন সম্ভব হয়নি। পরবর্তীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে আশোকাঠি নামকব স্থানে ২০২৪ সালের এপ্রিল মাসে ঠিকাদার পাইলিং এর কাজ শেষ করে মূল ভবনের কাজ স্থগীত রাখেন।
কর্মসূচির আয়োজকদের দাবি, মডেল মসজিদটি বর্তমান নির্মাণস্থল থেকে গৌরনদী সদরে স্থানান্তর করা হলে সাধারণ মানুষ অধিক উপকৃত হবেন। এজন্য তারা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনের হস্তক্ষেপ কামনা করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD