1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

​জার্মানিতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের ‘রক্তে জুলাই’: যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ ও মোস্তফা সরয়ার ফারুকীসহ বিশিষ্টজনেরা

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৮৮ বার পড়া হয়েছে

​গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:
“জুলাইয়ের রক্তে নতুন বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি”—এই দৃঢ় অঙ্গীকার ও চেতনাকে সামনে রেখে জার্মানির ডুসেলডর্ফ শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ স্মরণ ও আলোচনা সভা ‘রক্তে জুলাই’। প্রবাসে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানি’-এর উদ্যোগে আগামী ২৬ জুলাই (রবিবার) স্থানীয় সময় বিকেল ২টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আয়োজক সূত্রের খবর, অনুষ্ঠানটিকে ঘিরে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
​আয়োজকরা জানান, এই বিশেষ আয়োজনের মূল লক্ষ্য হলো ঐতিহাসিক জুলাই আন্দোলনকে প্রবাসীরা কীভাবে দেখেন এবং অনুভব করেন তা তুলে ধরা। এর পাশাপাশি আগামীর বাংলাদেশের নীতি-নির্ধারণে প্রবাসীদের ভাবনা, সক্রিয় ভূমিকা এবং নতুন সম্ভাবনা নিয়ে গঠনমূলক আলোচনা করা।
​বিশিষ্ট অতিথিবৃন্দ ও সমন্বয়ক:
অনুষ্ঠানে দেশ ও প্রবাসের প্রথিতযশা ব্যক্তিত্ব এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেবেন। অতিথি হিসেবে যুক্ত হবেন আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া, হাসনাত আবদুল্লাহ (এমপি),ব্যারিস্টার মীর কাশেম (এমপ), ব্যারিস্টার আরমান, ডক্টর মাহমুদা মিতু,মবলুর রশিদ পান্না, সাবেক প্রেস সচিব সফিকুল আলম, খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সারওয়ার ফারুকী, ব্যারিস্টার আরমান এবং লুৎফর জামান বাবর সরোয়ার তুষার, সহ আরও অনেক বিশিষ্টজন।
​সমগ্র অনুষ্ঠানটির সুষ্ঠু বাস্তবায়নে সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করছেন সমন্বয়ক আরাফাত আলিফ, তাজুল ইসলাম এবং তায়াব হোসেন সহ আরও অনেকে।
​অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ:
​জুলাইয়ের আন্দোলন ও অভিজ্ঞতার উপর ভিত্তি করে বিশেষ ভিজ্যুয়াল স্টোরি প্রদর্শনী।
​বিশেষজ্ঞ ও চিন্তাশীল ব্যক্তিদের উপস্থাপন ও মতামত।
​প্রবাসী বাংলাদেশি, দেশের নীতি এবং আগামীর নতুন বাংলাদেশ গড়ার দিকনির্দেশনা নিয়ে উন্মুক্ত আলোচনা।
​উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে চিন্তার আদান-প্রদান ও ইন্টারঅ্যাকটিভ নেটওয়ার্কিংয়ের সুযোগ।
​আয়োজক সংগঠন ‘এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স জার্মানি’ প্রত্যাশা ব্যক্ত করেছে যে, ইউরোপে অবস্থানরত সর্বস্তরের প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই আয়োজন এক অনন্য মিলনমেলায় পরিণত হবে। তবে ভেন্যুর ধারণক্ষমতা ও নিরাপত্তা নিশ্চিত করতে অংশগ্রহণকারীদের জন্য রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করা হয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD