1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

রাজনৈতিক পরিচয় বদলে প্রভাব বিস্তারের অভিযোগ, গাংনীর কাজীপুরে আলোচনায় টুটুল

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ১৮৪ বার পড়া হয়েছে

মেহেরপুর (গাংনী) : মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নে রাজনৈতিক পরিচয় বদলে এলাকায় নতুন করে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে টুটুল নামের এক যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের দাবি, আওয়ামী লীগ সরকারের সময় তিনি যুবলীগের কাজীপুর ইউনিয়ন শাখার সাংস্কৃতিক সম্পাদক ছিলেন। রাজনৈতিক পটপরিবর্তনের পর তিনি স্থানীয় জামায়াত নেতা ও কাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলম হুসাইনের ঘনিষ্ঠ হয়ে এলাকায় আধিপত্য বজায় রাখার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের ভাষ্য, বর্তমানে টুটুলকে প্রায়ই ইউপি চেয়ারম্যানের সঙ্গে চলাফেরা করতে দেখা যায়। চেয়ারম্যানের ঘনিষ্ঠ পরিচয় ব্যবহার করে তিনি বিভিন্ন সামাজিক ও স্থানীয় বিষয়ে প্রভাব খাটানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তারা।

এলাকাবাসীর অভিযোগ, টুটুল সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিভিন্ন বিতর্কিত ও উসকানিমূলক পোস্ট করে সামাজিক পরিবেশ অস্থিতিশীল করার চেষ্টা করছেন। এসব পোস্টে মানহানিকর মন্তব্য ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের।

এছাড়া, টুটুল ও তার পরিবারের সামাজিক গ্রহণযোগ্যতা নিয়েও দীর্ঘদিন ধরে বিভিন্ন অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি। তারা আরও অভিযোগ করেন, টুটুল মাদকাসক্ত এবং মাদকসেবী একটি চক্রের সহায়তায় এলাকায় প্রভাব বিস্তার ও বিভিন্ন ঘটনায় জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্রের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি প্রায়ই বিরোধ ও মারামারির পরিস্থিতি সৃষ্টি করেন। একই সঙ্গে ইউপি চেয়ারম্যানের ঘনিষ্ঠ পরিচয় দিয়ে বিভিন্ন সালিশ-বিচার ও সামাজিক কর্মকাণ্ডে প্রভাব বিস্তারেরও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে কাজীপুর ইউনিয়নের সচেতন নাগরিকরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। তাদের মতে, অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা সহজ হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD