1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগ মুক্তির জন্য গীতা পাঠ ও প্রার্থনা অনুষ্ঠিত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
  • ৫১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারম, নরসিংদী : শিক্ষাবিদ, লেখক ও গবেষক প্রফেসর ড. রামদুলাল রায়ের রোগমুক্তি কামনায় নরসিংদী শহরের ঐতিহ্যবাহী মদন মোহন মন্দিরে গীতা পাঠ, বিশেষ প্রার্থনা ও প্রসাদ বিতরন রবিবার রাতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সনাতন ধর্মীয় রীতি অনুযায়ী শ্রীমদ্ভগবতদগীতা পাঠ করা হয়। পরে ড. রামদুলাল রায়ের দ্রুত সুস্হতা, দীর্ঘায়ু ও সুস্বাস্হ্য কামনা করে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। তিনি কয়েক বছর ধরে হার্ডের সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন।

প্রফেসর ড. রাম দুলাল রায় স্নাতক, স্নাতক (অর্নাস), স্নাতকোত্তর পর্যায়ে শিক্ষার্থীদের জন্য দর্শন, যুক্তিবিদ্যা ও ইতিহাসের বিষয়ের ওপর বই লিখেছেন। বইগুলো হলো বাঙ্গালির দর্শন, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস, নন্দনতত্ব, প্রাচীন কাল থেকে সমকাল, মনোদর্শন, পাশ্চাত্য দর্শনে ইতিহাস, প্রাচীন ও মধ্যযুগ, দর্শনের সমস্যাবলী ও সাধারণ যুক্তিবিদ্যা সহ অনেক বই শিক্ষার্থীদের জন্য লিখেছেন।

শিক্ষা মন্ত্রণালয়েরর অধীনস্থ পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্বে থাকাকালীন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনিক শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিতকরনে তিনি বিভিন্ন অডিট ও তদন্ত কার্যক্রমে নেতৃত্ব দেন। এ ছাড়াও তিনি অধ্যক্ষ, ঢাকা সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, অধ্যক্ষ, ফরিদপুর সরকারি বিএড কলেজ, উপাধ্যক্ষ, শিবপুর শহীদ আসাদ সরকারি কলেজ, বিভাগীয় প্রধান নরসিংদী সরকারি কলেজ, টাঙ্গাইল কুমুদিনী সরকারি মহিলা কলেজ, করটিয়া সা’দত বিশ্ববিদ্যালয় কলেজ, নাটোর সরকারি কলেজ, লক্ষীপুর সরকারি কলেজ সহ দেশের বিভিন্ন সরকারি কলেজে অধ্যাপনা করেছেন।

এতে মন্দির পরিচালনা কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ, শুভানুধ্যায়ী ও বিভিন্ন শ্রেনি – পেশার মানুষ প্রার্থনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে সকলের কাছে প্রফেসর ড. রামদুলাল রায়ের দ্রুত রোগ মুক্তির জন্য দোয়া ও প্রার্থনা করা হয় ।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD