1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ধামরাইয়ে গোসল করতে গিয়ে পানিতে ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৭ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাই উপজেলায় গোসল করতে গিয়ে পানিতে ডুবে আলিফ (৭) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আলিফ হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২৭ জুলাই) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের হাজীপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে বিকেল ৫টার দিকে স্থানীয় লোকজন শিশুটির মরদেহ উদ্ধার করেন।

নিহত আলিফ হাজীপুর পশ্চিমপাড়ার বাসিন্দা রাহিম হোসেনের ছেলে। রাহিম হোসেন পেশায় রাজমিস্ত্রির সহকারী (হেলপার)। আলিফের মা আয়েশা বেগম চাকরিজীবী। পরিবারের সদস্যদের মধ্যে তিন বছর বয়সী ফারজানা নামে তার একটি ছোট বোন রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোসল করতে গিয়ে আলিফ নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর বিকেল চারটার দিকে তাকে উদ্ধার করা হয়। পরে দ্রুত ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. আহমেদুল হক তিতাস জানান, বিকেলে হাজীপুর গ্রামের ৭ বছরের একটি পানিতে ডুবে যাওয়া শিশুকে নিয়ে আসে। “শিশুটিকে যখন হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়, তখন তার শরীরে প্রাণের কোনো লক্ষণ ছিল না। আমাদের কর্তব্যরত চিকিৎসকেরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে ‘ব্রট ডেড’ (Brought Dead) বা হাসপাতালে মৃত অবস্থায় আনা বলা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD