1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ক্ষমতার অপব্যবহার না করতে দলীয় নেতা-কর্মীদের সতর্ক করলেন তথ্যমন্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, জনগণের ওপর যারা ক্ষমতা দেখান, তারা জনগণের শত্রু, দেশের শত্রু, সরকারের শত্রু। দলীয় নেতা-কর্মীদের জনগণের সঙ্গে সম্মানজনক আচরণ করতে হবে। আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা নিতে হবে। মনে রাখতে হবে, জনগণ চাইলে তবেই ক্ষমতা টিকে থাকে।
আজ মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের কুতুবপুর উচ্চবিদ্যালয় মাঠে কৃষক দলের আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জহির উদ্দিন স্বপন বলেন, আগামী প্রজন্মের জন্য পৃথিবীকে বাসযোগ্য রাখতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপকভাবে গাছ লাগাতে হবে। তবে শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, সেগুলোর পরিচর্যা নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, আজ যে গাছগুলো রোপণ করা হচ্ছে, সেগুলোর পরিচর্যা হচ্ছে কি না, তা তিনি নিজেই তদারকি করবেন। যাঁরা গাছকে পরিচর্যা করে সম্পদে পরিণত করবেন, তাঁদের পুরস্কৃত করা হবে। আর যদি বৃক্ষরোপণের উদ্দেশ্য শুধু ছবি তুলে সংবাদপত্র বা টেলিভিশনে প্রচার পাওয়াই হয়, তাহলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মন্ত্রী জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে মঙ্গলবার গরঙ্গল-কুতুবপুর স্বনির্ভর খালের দুই পাড়ে এক হাজার গাছের চারা রোপণ করা হচ্ছে। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান খনন করা ঐতিহাসিক খালের দুই পাশে সবুজ বেষ্টনী গড়ে তুলতে হবে এবং ‘লাগাই গাছ, সাজাই দেশ—সবার আগে বাংলাদেশ’ এই চেতনাকে ধারণ করতে হবে।
জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকিতে রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, বনভূমি বৃদ্ধি, নদী-খালপাড়ে বৃক্ষরোপণ এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে সবুজায়ন কর্মসূচি জোরদার করা সময়ের দাবি।
কৃষক দলের উপজেলা সভাপতি মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বরিশাল বিভাগের বন সংরক্ষক মো. রেজাউল করিম, বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবসহ স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা।
পরে দুপুরে গৌরনদী উপজেলা প্রশাসন ও জেলা বন বিভাগের উদ্যোগে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে তিন দিনব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন করেন জহির উদ্দিন স্বপন। সেখানে একটি গাছের চারা রোপণ করে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রতিটি চারা রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যা করতে হবে। একটি গাছ বড় হলে তা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।
অনুষ্ঠান শেষে প্রায় ৬০০ শিক্ষার্থীর মধ্যে একটি করে গাছের চারা বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম, বরিশাল জেলা বন সংরক্ষক মোল্লা রেজাউল করিম, গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদারসহ অন্যরা।
এরপর দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে ‘নতুন কুঁড়ি’ ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যোগ দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলার ১৩১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, সাতটি কলেজ, ১৪টি মাদ্রাসা ও ২৮টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে পাঁচটি করে গাছের চারা তুলে দেন মন্ত্রী। একই সঙ্গে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD