1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

বরিশালে পরিত্যক্ত অবস্থায় মিলল দুটি গাঁজা গাছ

মোঃ শফিকুল ইসলাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৪২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক ::: বরিশাল নগরীর পোর্ট রোড এলাকার একটি পরিত্যক্ত স্থান থেকে দুটি গাঁজা গাছ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৯ জুলাই) দুপুরে নগরীর বাণিজ্যিক এলাকা পোর্ট রোডের সাততলা ভবনের পাশের ঝোপঝাড়ে অভিযান চালিয়ে গাছ দুটি উদ্ধার করা হয়।

কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লুৎফর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় পাঁচ ফুট উচ্চতার দুটি গাঁজা গাছ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মাদকসেবীরা গাছগুলো সেখানে রোপণ করেছিল।

তিনি জানান, গাছগুলো পরিত্যক্ত অবস্থায় পাওয়া গেছে। কে বা কারা এগুলো রোপণ করেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানায়, এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করে গাঁজা গাছ দুটি আদালতে পাঠানো হবে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD