1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

রাণীশংকৈলে জামায়াতের গণমিছিল ও সমাবেশ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন, জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করার দাবিতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ আগস্ট) বিকেল ৫টায় উপজেলা জামায়াতে ইসলামীর আয়োজনে পৌর শহরের কুয়েত মসজিদ সংলগ্ন দলীয় কার্যালয় থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে গণমিছিলটি শুরু হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিবদিঘি যাত্রী ছাউনি জিরোপয়েন্ট এলাকায় গিয়ে শেষ হয়।
এ সময় মিছিলজুড়ে বিভিন্ন দাবিসংবলিত স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মিন্নাতুল্লাহ পাঠানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মিজানুর রহমান মাস্টার, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মতিউর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি আনিস আহম্মেদ এবং উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোকাররম হোসাইন। সমাবেশে উপজেলা জামায়াতে ইসলামী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।বক্তারা তাদের বক্তব্যে দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়িত হলে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, দুর্নীতি এবং হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সুযোগ বন্ধ হবে। তাদের ভাষ্য, এ কারণেই সরকার এ সনদ বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।তারা আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসকারীরা, স্বাধীন গুম কমিশন গঠনের বিরোধিতাকারীরা এবং জুলুম-নির্যাতনের সংস্কৃতি টিকিয়ে রাখতে আগ্রহীরাই গণভোটের রায় বাস্তবায়নে অনীহা দেখাচ্ছে। বক্তারা দাবি করেন, দেশের প্রায় ৭০ শতাংশ মানুষ গণভোটে সংস্কারের পক্ষে মত দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও সেই সংস্কার বাস্তবায়ন না হওয়ায় জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। তাই জনগণের দেওয়া রায়ের প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন, প্রয়োজনীয় সংস্কার কার্যকর করা এবং জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার সম্পন্ন করার জন্য সরকারের প্রতি জোরালো আহ্বান জানান তারা।
সমাবেশের শেষ পর্যায়ে সভাপতি মাওলানা রফিকুল ইসলাম পরবর্তী কর্মসূচির ঘোষণা দিয়ে উপস্থিত নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD