1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

সাংবাদিকের ওপর হামলা: দুই আসামি গ্রেপ্তার, গৌরনদীতে মানববন্ধন

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হওয়া গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময়-এর স্থানীয় প্রতিনিধি এস এম জুলফিকারের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ হাওলাদার ও ফারুক হোসেন। সোমবার (৩ আগস্ট) দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে হামলার প্রতিবাদ ও জড়িত সব আসামির গ্রেপ্তারের দাবিতে গৌরনদী প্রেসক্লাবের পূর্বঘোষিত পাঁচ দিনের কর্মসূচির প্রথম দিনে সোমবার বেলা ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, যুগ্ম সম্পাদক আমিনা আক্তার সোমা, সাবেক সাধারণ সম্পাদক মো. হানিফ সরদার, খোকন আহম্মেদ হীরা ও সদস্য কাজী আল-আমিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল।
প্রতিবাদ কর্মসূচিতে গৌরনদী সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা সংহতি প্রকাশ করেন। বক্তারা বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপদে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
প্রেসক্লাব সূত্রে জানা গেছে, কর্মসূচির অংশ হিসেবে ৪ আগস্ট বিক্ষোভ মিছিল, ৫ আগস্ট গৌরনদী মডেল থানার সামনে বিক্ষোভ সমাবেশ, ৬ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং ৭ আগস্ট জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২ আগস্ট বিকেলে উপজেলার টিএন্ডটি মোড় এলাকায় এক মোটর মেকানিকের ওপর হামলার খবর সংগ্রহ করতে গেলে এস এম জুলফিকারের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন। পরে তাঁর অভিযোগের ভিত্তিতে গৌরনদী মডেল থানায় মামলা করা হয়।
তবে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা, চাঁদাবাজি, জমি ও ব্যবসাপ্রতিষ্ঠান দখল, যানবাহন চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে স্থানীয় কয়েকটি সূত্র দাবি করেছে। এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত ব্যক্তিদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি এবং অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক দল অভিযান চালিয়ে যাচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD