1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

সাভারে র‍্যাবের অভিযানে ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার, পলাতক ২

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে

সাভার (ঢাকা) : ঢাকার সাভার থানাধীন রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড সংলগ্ন দ্বীন ইসলাম সুপার মার্কেটের সামনে ফুটওভার ব্রিজের উত্তর পাশে অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ ১২ হাজার ৫০০ টাকা মূল্যমানের ৪০ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৪, সিপিসি-২, নবীনগর ক্যাম্পের সদস্যরা। এ সময় অভিযানের খবর টের পেয়ে আরিফ, শিমুলসহ আরও ২-৩ জন সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যায়।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২ আগস্ট) রাত ১২টা ৫৫ মিনিটে রাজফুলবাড়ীয়া বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এর আগে রাত ১২টা ৩৫ মিনিটে র‍্যাব জানতে পারে, কয়েকজন মাদক ব্যবসায়ী ফুটপাতে বিপুল পরিমাণ গাঁজা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালিয়ে ৪০ দশমিক ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

প্রাথমিক তদন্তে র‍্যাব জানতে পারে, পলাতক আসামিরা সংঘবদ্ধভাবে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কম দামে গাঁজা সংগ্রহ করে সাভার, আশুলিয়া, ধামরাইসহ ঢাকা জেলার বিভিন্ন এলাকায় পাইকারিভাবে সরবরাহ করে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল।

এ ঘটনায় পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় সাভার মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (নং-১৪) ২ আগস্ট ২০২৬ তারিখে রুজু করা হয়। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD