1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

গ্যাস সংকটে শিল্পকারখানার  উৎপাদন ব্যাহত

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, নরসিংদী : তীব্র গ্যাস সংকটে নরসিংদীর  শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গ্যাসের স্বল্প চাপের কারনে টেক্সটাইল, ডাইং, নিটিং, স্পিনিং ও গার্মেন্টস কারখানাগুলো পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। গ্যাস সংকটের কারনে  অধিকাংশ সময় গ্যাস না থাকায় রান্না বান্না ব্যাহত হচ্ছে। ফলে শিল্প মালিক থেকে শুরু করে শ্রমিক ও সাধারন মানুষ সবাই চরম ভোগান্তির মুখে পড়েছেন।

নরসিংদী, মাধবদী, শেখেরচর, ঘোড়াশাল, পলাশ, মেহেরপাড়া ও আশেপাশের শিল্পাঞ্চলে প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানায় উৎপাদন অর্ধেক নেমে এসেছে বলে জানা যায়। প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় অনেক কারখানাই পূর্ণ সক্ষমতায় উৎপাদন চালাতে পারছে না। ফলে নির্ধারিত সময়ে রপ্তানি পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে। এ সংকটের বাস্তব চিত্র দেখা যায় জেলার পাঁচদোনা সাকোরার মোড়ে অবস্থিত জাহানারা কটন টেক্স লিমিটেড-এ। গ্যাসের চাপ এতটাই কম যে উৎপাদনের জন্য ব্যবহৃত ভারী যন্ত্রপাতি ও আধুনিক মেশিন স্বাভাবিকভাবে পরিচালনা করা যাচ্ছে না। ফলে পর্যাপ্ত ক্রয়াদেশ (অর্ডার) থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে উৎপাদন শেষ করা সম্ভব হচ্ছে না।

প্রতিষ্ঠানটির মানবসম্পদ কর্মকর্তা আশরাফুল আলম সৌরভ জানান , গ্যাস সংকটের কারণে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে প্রতিষ্ঠানটি বড় ধরনের আর্থিক চাপে পড়েছে। নির্ধারিত সময়ে রপ্তানি আদেশ বাস্তবায়ন করতে না পারায় বিদেশি ক্রেতাদের আস্থা কমে যাচ্ছে। একই সঙ্গে ব্যাংক ঋণের কিস্তি পরিশোধ, শ্রমিকদের বেতন-ভাতা প্রদান এবং দৈনন্দিন পরিচালন ব্যয় নির্বাহ করাও কঠিন হয়ে পড়েছে।

জাহানারা কটন টেক্স লিমিটেড-এর জিএম ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম গনমামাধ্যম কে জানান,  আমাদের কারখানায় পর্যাপ্ত অর্ডার রয়েছে। কিন্তু প্রয়োজনীয় গ্যাসের চাপ না থাকায় উৎপাদন স্বাভাবিকভাবে চালানো সম্ভব হচ্ছে না। অনেক সময় মেশিন বন্ধ রাখতে হচ্ছে, আবার কখনো খুব কম সক্ষমতায় চালাতে হচ্ছে। ফলে নির্ধারিত সময়ে বিদেশি ক্রেতাদের কাছে পণ্য সরবরাহ করা যাচ্ছে না। সময় মতো পণ্য না পৌঁছানোয় কিছু ক্রেতা ইতোমধ্যে অন্য দেশে অর্ডার দিচ্ছেন। এ পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলেপ্রতিষ্ঠান পরিচালনা, শ্রমিকদের বেতন-ভাতা প্রদান এবং ব্যাংক ঋণ পরিশোধ করা অত্যন্ত কঠিন হয়ে পড়বে।

গ্যাস সংকটের প্রভাব পড়েছে সিএনজি স্টেশনগুলো উপর। পর্যাপ্ত গ্যাস না থাকায় পাম্পে চালকদের অপেক্ষা করতে হচ্ছে। সিএনজিতে  যাএীদের নিকট থেকে বেশী ভাড়া আদায় করা হচ্ছে। ভোগান্তি বাড়ছে সাধারণ মানুষের।

শিল্প উদ্যোক্তারা অবিলম্বে শিল্পাঞ্চলে নিরবচ্ছিন্ন ও পর্যাপ্ত গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকারেরজরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। গ্যাস সংকট দীর্ঘায়িত হলে শিল্পখাতের পাশাপাশি জাতীয় অর্থনীতি ও রপ্তানি আয়ের ওপর নেতিবাচক প্রভাব পড়বে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD