1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ক সচেতনতামুলক সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

আমতলী (বরগুনা) প্রতিনিধি : সাইবার নিরাপত্তা, বুলিং, বাল্যবিবাহ, যৌতুক, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার ও কুফল সম্পর্কে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার চুনাখালী স্কুল এন্ড কলেজ মিলনায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওই স্কুল এন্ড কলেজের কয়েকশত শিক্ষার্থী অংশ নেয়।

চুনাখালী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাছলিমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন, আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী, সহকারী কমিশনার (ভুমি) মুহাম্মাদ আশরাফুল ইসলাম, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম ও ওসি মোঃ ইয়াকুব হোসাইন প্রমুখ।

প্রধান অতিথি বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তার বলেন, শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা, সাইবার বুলিং এবং বাল্যবিবাহ, যৌতুক প্রথা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদক দ্রব্যের অপব্যবহার ও কুফল সম্পর্কে সচেতন হতে হবে। সচেতন না হলে শিক্ষার্থী ও তার পরিবারের এর কুফল ভোগ করতে হবে। আর সচেতন হলে একটি সুন্দর জীবন গঠন ও সমাজে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখতে পারবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD