1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৪৮ বার পড়া হয়েছে

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
শিক্ষার গুণগত মান উন্নয়নে সোমবার বরিশালের উজিরপুর উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান কারফা পাবলিক একাডেমিতে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩ আগস্ট সোমবার বেলা ১১ টায় একাডেমি মিলনায়তনে ওই মত বিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা।
সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম।
সভায় স্বাগত বক্তব্য রাখেন, একাডেমির প্রধান শিক্ষক সুশীল কুমার ওঝা।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা বলেন, শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সচেতনতা জরুরি। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, একাডেমিক পড়াশোনার পাশাপাশি সহপাঠনিক কার্যক্রম যেমন খেলাধুলা, বিতর্ক-চর্চা, সাহিত্য-সংস্কৃতির চর্চা করতে হবে। এতে শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ঘটে। পাশাপাশি শিক্ষার্থীর শরীর ও মন ভালো থাকে।
এ সময় তিনি একাডেমীর সার্বিক উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন।
প্রধান বক্তা বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল জব্বার বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের পাঠদানের সময়োপযোগী কৌশল প্রয়োগ করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে হবে।
তিনি এ সময় শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকদের করণীয় নিয়ে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
প্রধান শিক্ষক সুশীলত ওঝা তার স্বাগত বক্তব্যে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
বিশেষ অতিথির বক্তব্য উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদের পড়াশোনা করতে উৎসাহিত করতে হবে। সন্তান কখন কী করছে সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে হবে।
এ সময় অভিভাবকগন অতিথিবৃন্দের কাছে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি প্রণয় বিশ্বাস বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের যেমন ভূমিকা রয়েছে তেমনি ভূমিকা রয়েছে অভিভাবকদেরও।
সভাপতি আরো বলেন, একজন শিক্ষার্থী শিক্ষকদের সান্নিধ্যে থাকে দিনে ৬-৭ ঘন্টা, কিন্তু অভিভাবকদের সঙ্গে থাকে বাকি সময়টা। তাই অভিভাবকদের সচেতনতা জরুরি।
মতবিনিময়ে সভায় আরও উপস্থিত ছিলেন স্থানীয় গণমান্য ব্যক্তিত্ব ভীষ্মদেব বিশ্বাস, শংকর চন্দ্র বৈদ্, অরুণ বিশ্বাস লিটুসহ আট শতাধিক শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
মতবিনিময় সভার পাশাপাশি ওইদিন শিক্ষা প্রতিষ্ঠানটির অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজা শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD