1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
স্বাবলম্বী জীবনের পথে ১২৬ অসচ্ছল নারী, রাণীশংকৈলে সেলাই মেশিন বিতরণ নরসিংদী প্রেমিকাকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ রাতের আঁধারে রহস্যময় বন্যপ্রাণীর তাণ্ডব: রাণীশংকৈলে আহত অন্তত ১০, আতঙ্কে তিন গ্রাম মুন্সীগঞ্জে ৪ আগস্টের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন গৌরনদীতে খাল পুনঃখননে ৭৬ লাখ টাকা সাশ্রয়, রাষ্ট্রীয় কোষাগারে ফেরত শিক্ষার মান উন্নয়নে কারফা পাবলিক একাডেমিতে মতবিনিময় সভা গৌরনদীতে সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, দ্রুত গ্রেপ্তারের দাবি স্টুডেন্ট এসোসিয়েশন অফ ধামরাই আ্যলমনাইয়ের উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি আমতলীতে সাইবার নিরাপত্তা ও বুলিং বিষয়ক সচেতনতামুলক সভা

মুন্সীগঞ্জে ৪ আগস্টের শহীদদের স্মরণে কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১৩ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মহান জুলাই অভ্যুত্থানে ৪ আগস্টের শহীদদের স্মরণে মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর এলাকায় কবর জিয়ারত, দোয়া ও শ্রদ্ধা নিবেদন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) আয়োজিত এ কর্মসূচিতে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ সজল, শহীদ রিয়াজুল ও শহীদ ডিপজলের কবর জিয়ারত করা হয়। পরে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নূরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এরাদাত হোসেন মানু সহ জুলাই অভ্যুত্থানের যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

কবর জিয়ারতের সময় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদ সজলের মা ছেলের কবর জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, তাঁর ছেলেকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। তিনি কোনো আর্থিক সহায়তা বা মামলা নিয়ে নয়, বরং ছেলের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার চান।

এ সময় উপস্থিত ব্যক্তিরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD