1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

ধামরাইয়ে নাসিরুদ্দীন পাটোয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা, ছাত্রদলের কুশপুত্তলিকা দাহ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : প্রধানমন্ত্রী তারেক রহমানের বিরুদ্ধে অশালীন ও কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীকে ঢাকার ধামরাইয়ে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছে উপজেলা ছাত্রদল। একই সঙ্গে তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি রাফিজুল ইসলাম রবিনের নেতৃত্বে পৌর শহরের থানা রোড এলাকা থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিল শেষে ক্ষুব্ধ নেতাকর্মীরা নাসিরউদ্দীন পাটোয়ারীর কুশপুত্তলিকা দাহ করেন।
প্রতিবাদ সমাবেশে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, দেশের বর্তমান প্রধানমন্ত্রী সম্পর্কে আপত্তিকর ও অশালীন মন্তব্য করে নাসিরউদ্দীন পাটোয়ারী রাজনৈতিক শালীনতার চরম সীমা লঙ্ঘন করেছেন। দেশের আপামর জনতার প্রিয় নেতাকে নিয়ে এ ধরনের ধৃষ্টতা কোনোভাবেই বরদাশত করা হবে না।
ছাত্রদল নেতারা অবিলম্বে নাসিরউদ্দীন পাটোয়ারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তারা বলেন, অবিলম্বে তাকে গ্রেফতার করা না হলে এবং ক্ষমা না চাইলে আগামীতে আরও কঠোর ও রাজপথ কাঁপানো কর্মসূচি ঘোষণা করা হবে।
বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে ধামরাই উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল এবং বিভিন্ন ইউনিয়ন শাখা ছাত্রদলের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD