1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  4. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  5. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে বিএনপির দোয়া ও মিলাদ ‎কয়রায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী পালিত রাইস মিলের যন্ত্রাংশ চুরির অভিযোগে পিটুনি, ৭ দিন পর মৃত্যু গৌরনদী আল আমিন টেকনিক্যাল কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম দূর্নীতি স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তিনবার ‘বিনা ভোটে’ নির্বাচন, নিয়ম ভেঙে কানাডা সফরের অভিযোগ নলচিড়ার চেয়ারম্যান গোলাম হাফিজের বিরুদ্ধে তারেক রহমানের উন্নয়ন কর্মকাণ্ডের সমর্থনে ছাত্রদলের শোভাযাত্রা জাতীয় মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রাণীশংকৈলের নারী ফুটবলারদের স্বপ্নে নতুন জার্সি ও বল গৌরনদীতে ভুয়া সার্জন গ্রেপ্তার, ফ্রি মেডিকেল ক্যাম্প ঘিরে নানা প্রশ্ন গৌরনদীতে এসিল্যান্ড মেহেদী হাসানের ব্যতিক্রমী উদ্যোগ: বদলে গেছে ভূমি অফিসের চিত্র মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়নের খবরে ঠাকুরগাঁওয়ে আনন্দ-উচ্ছ্বাস

আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট ফায়ার সার্ভিস

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে
আশুলিয়া (ঢাকা) : ঢাকার সাভারের আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোব্যাকো লিমিটেডের একটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।
বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে আশুলিয়ার নলাম এলাকায় অবস্থিত গুদামটির পেছনের অংশে আগুনের সূত্রপাত হয়।
স্থানীয়রা প্রথমে আগুন দেখতে পেয়ে গুদামের কর্মকর্তা-কর্মচারীদের খবর দেন। পরে তারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান।
খবর পেয়ে প্রথমে জিরাবো ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তবে আগুন দ্রুত পুরো গুদামে ছড়িয়ে পড়লে জিরাবো থেকে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এবং ধামরাই ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার কনক চৌধুরী সকাল ১১টার দিকে অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে মোট সাতটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রয়োজন হলে আরও ইউনিট প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরও জানান, আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্ত করে জানা যাবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের সদস্যরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD