1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ যাত্রাপথে গৌরনদীর টং দোকানে চা পান তথ্যমন্ত্রী, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা খুলনা জেলা পুলিশ সুপার “জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির ” অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত, আহত ৩ কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের দোয়া ও গণমিছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকে হেনস্থার অভিযোগ গৌরনদীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ায় কথিত মাদক ব্যবসার অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৫ বার পড়া হয়েছে

খোকন হাওলাদার : আসন্ন ধামসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

প্রচারণাকালে তিনি ব্যবসায়ী, শ্রমিক, ক্রেতা ও স্থানীয় জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধামসোনা ইউনিয়নের সার্বিক উন্নয়নে তাঁর পরিকল্পনার কথা তুলে ধরেন। এ সময় তিনি একটি স্বনির্ভর, আধুনিক ও সমৃদ্ধ ধামসোনা ইউনিয়ন গড়ে তুলতে সবার দোয়া ও সমর্থন কামনা করেন।

নির্বাচনী প্রচারণা শেষে আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন বলেন, “জনগণ যদি আমাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন, তাহলে ধামসোনা ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তর করব। রাস্তাঘাটের সার্বিক উন্নয়ন, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব, মাদক ও দুর্নীতিমুক্ত একটি সুন্দর, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠায় কাজ করব। পাশাপাশি অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসন ও জনগণকে সঙ্গে নিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনসেবামূলক কার্যক্রমকে অগ্রাধিকার দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য।

আলহাজ্ব মো. ইসরাফিল হোসেন একজন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী ও ব্যবসায়ী। তিনি জামি’য়াতুল কুরআন ওয়াস সুন্নাহ (ইসরাফিল কমপ্লেক্স)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং ভাদাইল প্রাইমারি ফ্রেন্ডস ক্লাব-এর সভাপতির দায়িত্ব পালন করছেন।

প্রচারণায় তাঁর সমর্থক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অংশ নেন। তারা ধামসোনা ইউনিয়নের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর বিভিন্ন পরিকল্পনার প্রতি সমর্থন ব্যক্ত করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD