1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ যাত্রাপথে গৌরনদীর টং দোকানে চা পান তথ্যমন্ত্রী, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা খুলনা জেলা পুলিশ সুপার “জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির ” অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত, আহত ৩ কয়রায় জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে জামায়াতের দোয়া ও গণমিছিল জুলাই গণ-অভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের নেতাকে হেনস্থার অভিযোগ গৌরনদীতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত, আশুলিয়ার বাইপাইল পাইকারি কাঁচা বাজারে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের নির্বাচনী প্রচারণা আশুলিয়ার কাঠগড়া নয়াপাড়ায় কথিত মাদক ব্যবসার অভিযোগ, পুলিশের হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর

“জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির ” অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে, ৫ই আগষ্ট ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি কিশোরগঞ্জ দুই (কটিয়াদী- পাকুন্দিয়া) সংসদীয় আসনের, সংসদ সদস্য, এডভোকেট জালাল উদ্দিন বলেন, “জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির”।

তিনি বলেন, বিগত সরকার দেশকে, নানান সংকটে ফেলে গেছে। সরকার গঠনের পর থেকে মধ্যপ্রাচ্য ও আমেরিকা কেন্দ্রিক যুদ্ধের প্রভাবে তেল,গ্যাস সহ বিভিন্ন ধরনের সংকট সৃষ্টি হয়েছে। গত ১৭ বছরে দেশে কোন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়নি। সংকট নিরসনে, বর্তমান সরকার মায়ানমার সহ বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

তিনি আর ও বলেন, “জুলাইযোদ্ধাদের জাতি আজীবন স্মরণ করবে। তাদের আত্মত্যাগের মাধ্যমে অর্জিত, চেতনাকে ধারণ করে, গণতান্ত্রিক, বৈষম্যহীন ও ন্যায়বিত্তিক বাংলাদেশ গড়তে হবে “।তরুণ প্রজন্ম যে প্রত্যাশা নিয়ে রাজপথে নেমেছিল তা বাস্তবায়নের দল মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার, শামীমা আফরোজ মারলিজের সভাপতিত্বে অনুষ্ঠিত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার জহরলাল সাহা, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, কটিয়াদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাবনী আক্তার তারানা, কটিয়াদী মডেল থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা জমায়েতে ইসলামের সেক্রেটারি মৌলানা মাহমুদুল হাসান, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মিজানুর রহমান স্বপন ও শফিকুল ইসলাম ফুলু,পৌর বিএনপি’র সভাপতি আরশাফুল হক দাদন,উপজেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম মাসুদ, পৌর যুবদলের সভাপতি জিল্লুর রহমান সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী ছাত্র নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া বিশ জন যোদ্ধার হাতে সম্মাননা উপহার তুলে দেন প্রধান অতিথি ও সংসদ সদস্য এডভোকেট জালাল উদ্দিন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD