1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  3. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  4. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শিক্ষাবিদ ড. সৈয়দ আলী আশরাফের স্মরণে আলোচনা ও দোয়া মাহফিল দেবিদ্বারে নারীকে হত্যার পর মরদেহ টুকরো করার অভিযোগ, ৯ প্যাকেট উদ্ধার ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের, গুরুতর আহত আরও এক কিশোর ঠাকুরগাঁওয়ে মাছ ধরতে গিয়ে আর ফেরা হলো না বাড়ি, নোনো নদীতে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু টঙ্গিবাড়ীতে মালদ্বীপের রাষ্ট্রদূত, শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় ও সোনারং জোড়া মঠ পরিদর্শন গৌরনদীতে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদা দাবির অভিযোগের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ যাত্রাপথে গৌরনদীর টং দোকানে চা পান তথ্যমন্ত্রী, স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় মাদকের সাথে জড়িত ব্যাক্তিদের কোন প্রকার ছাড় নেই, নেওয়া হবে কঠোর ব্যবস্থা খুলনা জেলা পুলিশ সুপার “জুলাই কোন দল বা গোষ্টীর নয়, এটি সমগ্র জাতির ” অ্যাডভোকেট জালাল উদ্দিন এমপি ধামরাইয়ে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী পশু চিকিৎসক নিহত, আহত ৩

ঠাকুরগাঁওয়ে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের, গুরুতর আহত আরও এক কিশোর

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও সদর উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৬৫) নামে এক বৃদ্ধ ও অর্ণব ইসলাম (১৩) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় নিরব ইসলাম (১৬) নামে আরও এক কিশোর গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল হোসেন সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের নেংড়ীরহাট এলাকার মৃত দেবারু মোহাম্মদের ছেলে। অপর নিহত অর্ণব ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার ব্যাংরোল জিয়াবাড়ী এলাকার মো. দেলোয়ার হোসেনের ছেলে। আহত নিরব ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের কালীবাড়ী আমতলী এলাকার নূরে আলমের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে একটি পালসার মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও শহর থেকে বালিয়াডাঙ্গীর ব্যাংরোল এলাকায় যাচ্ছিলেন নিরব ও অর্ণব। পথে নেংড়ীরহাট এলাকায় রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধ আবুল হোসেনকে মোটরসাইকেলটি সজোরে ধাক্কা দেয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনায় ঘটনাস্থলেই পথচারী আবুল হোসেন ও মোটরসাইকেলের পেছনে থাকা অর্ণব ইসলাম নিহত হন। গুরুতর আহত অবস্থায় নিরব ইসলামকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

একটি মোটরসাইকেলের বেপরোয়া ধাক্কায় মুহূর্তেই থেমে গেল দুটি প্রাণের স্পন্দন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে নেংড়ীরহাট এলাকায় নেমে আসে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। ঘটনার সত্যতা নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাজাহান আলী জানান, দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD