1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. b1ny0vcn7svub8@maxxspace.com : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& : Bitcoin payout. Get ->> telegra.ph/Coinbase-10-03-11?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a&
  7. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  8. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  9. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  10. jc078xjjw0wdgi@uberip.com : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ???? : ???? Transaction of 112,356.44 $ ????➜ graph.org/Bitcoin-Cloud-Mining-08-27?hs=04c1d40abd0cc6c3df69de8993befc8a& №J1784 ????
  11. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  12. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  13. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  14. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  15. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  16. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  17. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  18. raselrasel540@gmail.com : আবুল হাসনাত রাসেল : আবুল হাসনাত রাসেল
  19. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  20. taznim.renra.car@gmail.com : মোঃ কিনারুল ইসলাম : মোঃ কিনারুল ইসলাম
  21. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএলআরআইয়ের সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা গৌরনদীতে ইরানে নারীদের ফুটবল ম্যাচে পুরুষ দর্শক নিষিদ্ধ, ফিফার হস্তক্ষেপ দাবি মালয়েশিয়ায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া এজেন্সির মালিকের কারাদণ্ড টানা বৃষ্টির প্রভাব: লক্ষ্মীপুরে শীতের সবজির দাম বেড়েছে দ্বিগুণ কয়রায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগের তাগিদ মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৬২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ বাড়ি ফেরার পথেই শেষ নিঃশ্বাস, ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কলেজছাত্র নিহত বরিশাল প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে জহির উদ্দিন স্বপনের সৌজন্য সাক্ষাৎ এনা পরিবহনের ক্ষতিপূরণের ২০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

গৌরনদীতে অসুস্থ কবি সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী প্রতিনিধিঃ

অপসংস্কৃতিক রোধে দেশীয় সাংস্কৃতিক চর্চায় দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের বরিশালের গৌরনদী উপজেলা শাখার সাধারণ সভা, প্রতিনিধি নির্বাচন ও অসুস্থ কবি-সাহিত্যিকদের রোগমুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী টুয়েন্টিফোর ডটকম কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যদের মতামতের ভিত্তিতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ পলাশ তালুকদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আবদুছ ছালেক মামুন। আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে সভায় জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন নবগঠিত দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদ’র গৌরনদী উপজেলা শাখার সভাপতি মোঃ পলাশ তালুকদার।

প্রধান অতিথি ছিলেন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম খান।
দক
বিশেষ অতিথি ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও চন্দ্রদীপ সাহিত্য সমাজের সভাপতি, সমাজসেবক, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চন্দ্রদীপ সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক ও গৌরনদী ইতিহাস লেখক কবিরত্ন শিকদার রেজাউল করিম,দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক কবি মো. শাহিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক কবি জিল্লুর রহমান জিল্লু।
দক্ষিণ বঙ্গ সাহিত্য পরিষদের গৌরনদী উপজেলা শাখার নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবদুছ ছালেক মামুন’র সঞ্চালনায় উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের অর্থসম্পাদক কবি আব্দুল মতিন, সাহিত্য সম্পাদক কবি খলিলুর রহমান, বেগম তফাজ্জল মানিক মিয়া মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ আবুল কালাম, সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোঃ অলিউল্লাহ, টেমার মালেকা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক,এম এ মান্নান, পিংলাকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, গোলাম আলম ,ঐতিহ্যবাহী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ডা. মণীষ বিশ্বাস , ও সদস্য মোঃ ফারহান হোসেন নান্নু, আল হেলাল দাখিলা মাদ্রাসার সুপার মোঃ শাহাদাৎ হোসেন ও সহ- সুপার মোঃ তাইজুল, আলহাজ্ব মোঃ নুর আলম তালুকদার, স্থানীয় কবি, সাহিত্যিক ঝর্ণা দাস দাস, চায়না দেবনাথ, সোহরাব শরীফ, বিনয় শিয়ালী সহ শিল্পী ও সাহিত্যিকবৃন্দ।

সভায় বক্তারা বলেন, সাহিত্য কেবল আনন্দ ও সৌন্দর্যচর্চার বিষয় নয়; মানুষের মননে মানবিকতা, নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা জাগিয়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম। তাই নিয়মিত সাহিত্যচর্চার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে কবি-সাহিত্যিকদের এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

আলোচনা শেষে স্থানীয় কবি-সাহিত্যিকেরা তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। এতে পুরো আয়োজন হয়ে ওঠে সাহিত্য, সংস্কৃতি ও মানবিকতার এক প্রাণবন্ত মিলনমেলা।

অনুষ্ঠানের শুরুতে দক্ষিণবঙ্গ সাহিত্য পরিষদের পক্ষ থেকে অসুস্থ কবি ফাতমা জান্নাত চাঁদনি ও কবিরত্ন সিকদার রেজাউল করিমের খোঁজখবর নেওয়া হয়। তাঁদের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় পরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

দোয়া ও মোনাজাতে নবগঠিত গৌরনদী উপজেলা শাখার সফলতা, দক্ষিণবঙ্গের সাহিত্যচর্চার আরও বিস্তার এবং কবি-সাহিত্যিকদের সুস্থতা ও কল্যাণ কামনা করা হয়। পরে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD