1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

কয়রায় স্বাস্থ্যসেবার মান দেখতে হাসপাতালে এমপি আবুল কালাম আজাদ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
​জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ
উপকূলীয় জনপদের চিকিৎসাসেবার মান সরজমিনে দেখতে কয়রার একমাত্র উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ। আজ ১৩ আগস্ট সকাল ১০টায় আকস্মিক এই পরিদর্শনে গিয়ে তিনি চিকিৎসাধীন রোগীদের দুর্দশার কথা শোনেন এবং হাসপাতালটির শয্যা সংখ্যা বৃদ্ধি, বিদ্যুৎ সংকট নিরসনে আইপিএস সিস্টেম চালু, অকেজো ডায়াগনস্টিক ব্যবস্থা সচল ও জরাজীর্ণ যাতায়াত রাস্তা দ্রুত মেরামতের সুনির্দিষ্ট আশ্বাস দেন।
​পরিদর্শনকালে সকল চিকিৎসক ও কর্মচারীদের উপস্থিতিতে এমপি মহোদয় পুরুষ, প্রসূতি ও বহিঃবিভাগ ঘুরে দেখেন। শয্যাপাশে চিকিৎসা নিতে আসা ৬৭ বছর বয়সী রহিমা বেগম অসন্তোষ প্রকাশ করে বলেন, হাসপাতালে চিকিৎসায় আইছি, কিন্তু কারেন্ট থাকে না। তীব্র গরমে রোগীদের কষ্ট দ্বিগুণ হয়ে যায়।
​পরে মতবিনিময় সভায় আবাসিক মেডিকেল অফিসার (RMO) ডাঃ সুজিত কুমার বৈদ্য হাসপাতালের চিকিৎসক ও জনবল সংকট, এক্স-রে বিকলতা এবং বিদ্যুৎ বিভ্রাটের চিত্র তুলে ধরেন। তদারকিকালে দেখা যায়, ৩১ শয্যাবিশিষ্ট তিনতলা ভবন নির্মাণের জন্য ২০২২ সালের ১৬ আগস্ট প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে কার্যাদেশ দেওয়া হয়েছিল। কাজের মেয়াদ ৯ মাস হলেও বাস্তবে কেবল গর্ত খুঁড়ে কয়েকটি পিলার স্থাপন করে ঠিকাদারি প্রতিষ্ঠান ১ কোটি ৭৪ লাখ টাকা তুলে কাজ বন্ধ রেখেছে। কাজটির মূল ঠিকাদার মেসার্স জিয়াউল ট্রেডার্সের মালিক জানান, কাজটি মূলত তৎকালীন সংসদ সদস্য আকতারুজ্জামান বাবু করছিলেন এবং অর্থ তুলে নেওয়ায় সব দায় তাদের ওপর পড়েছে।
​পরিদর্শন শেষে এমপি আবুল কালাম আজাদ বলেন, উপকূলীয় এলাকার মানুষের সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। দ্রুত আইপিএস চালুর পাশাপাশি বন্ধ থাকা ভবনের কাজ চালু, নতুন যন্ত্রপাতি সংযোজন ও রাস্তা মেরামতের ব্যবস্থা নেওয়া হবে।
​পরবর্তীতে তিনি কয়রা মদিনাবাদ সরকারি হাইস্কুল, মহিলা কলেজ ও শাকবাড়ীয়া স্কুল পরিদর্শন করেন। প্রশাসনিক সমন্বয় নিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বলেছেন নির্বাচিত এমপি’র এলাকায় জেলা প্রশাসক হস্তক্ষেপ করতে পারবেন না। কিন্তু কয়রাতে সেটার ব্যতিক্রম ঘটছে। আশা করি বিরোধিতার বদলে সহযোগিতা করবে। এ সময় তিনি এলাকার উন্নয়নের ১০০ ডিও লিটার বরাদ্দ থেকে মদিনাবাদ হাইস্কুল ও মহিলা কলেজের মাঠ ভরাটের ঘোষণা দেন।
​পরিদর্শনকালে কয়রা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, ঘুগরাকাটি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সুজাউদ্দিন, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ আজাদ, ১নং আমাদী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা সাজ্জাদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD