
গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ আছর সরকারি গৌরনদী কলেজ মসজিদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া ও মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব। প্রধান অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্যসচিব মো. মিজানুর রহমান খান মুকুল।
এ সময় বরিশাল উত্তর জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদী উপজেলা বিএনপির সদস্যসচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, যুগ্ম আহ্বায়ক মো. শামিম খলিফাসহ উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া চাঁদশী ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন।
মাহফিলে খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। একই সঙ্গে দেশ ও দেশের মানুষের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করা হয়।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সরোয়ার আলম বিপ্লব।