1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

কয়রায় অভিবাসীদের অধিকার, সুরক্ষা ও সেবা নিয়ে মতবিনিময় সভা

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৭২ বার পড়া হয়েছে

জাহিদুল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধিঃ কয়রায় অভিবাসী জনগোষ্ঠীর অধিকার, সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি-বেসরকারি সেবা প্রাপ্তির সুযোগ নিয়ে সংশ্লিষ্ট সেবা প্রদানকারী সংস্থা ও অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ)-এর সহযোগিতায় এ সভা অনুষ্ঠিত হয়। ওকাপের চেয়ারম্যান শাকিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল বাকী ওকাপের প্রোগ্রাম ম্যানেজার অমিতা গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল জাবির, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ মল্লিক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তানভীর মাসুদুল হাসান, যুব উন্নয়ন অফিসের ক্যাশিয়ার মো. সুজাউদ্দৌলা, ওকাপের নির্বাহী পরিচালক মো. ওমর ফারুক চৌধুরী , উপজেলা তথ্যসেবা কর্মকর্তা (তথ্য আপা) আমেনা খানম, ইউপি সদস্য মাসুম বিল্লাহ, ওকাপের কয়রা ফিল্ড অফিসার রথিন্দ্র কোচ, ফিল্ড অর্গানাইজার মো. আজিজুল হক, সিএনআরএসের মো. নুরুজ্জামান, জেজেএসের শরিফুর রহমান, স্টেকহোল্ডার চঞ্চল মণ্ডলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও অংশীজনরা।

সভায় বক্তারা বলেন, অভিবাসী জনগোষ্ঠীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় আরও জোরদার করা প্রয়োজন। নিরাপদ অভিবাসন, অভিবাসন-সংক্রান্ত সঠিক তথ্য, প্রতারণা প্রতিরোধ এবং বিভিন্ন সরকারি সেবা সম্পর্কে জনগণকে সহজ ও নির্ভরযোগ্য তথ্য দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। আরও বলেন, অভিবাসীদের দক্ষতা বৃদ্ধি ও পুনর্বাসনের সুযোগ সম্প্রসারণের পাশাপাশি বিদেশফেরত কর্মীদের আর্থ-সামাজিকভাবে পুনঃএকীভূত করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্ট দপ্তর, উন্নয়ন সংস্থা ও অংশীজনদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভায় অভিবাসী জনগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তাদের প্রয়োজনীয় সেবা নিশ্চিত করার বিষয়ে বিভিন্ন মতামত ও সুপারিশ তুলে ধরা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD