1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

রংপুরে নিট যুবদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইএসডিও’র সঙ্গে দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

নিট (NEET-Not in Education, Employment or Training) যুবদের দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান ও আত্মনির্ভরতার সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে সেভ দ্যা চিলড্রেন এর সহযোগীতায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কর্তৃক বাস্তবায়িত স্কিলস টু সাকসিড প্রোগ্রাম-এর আওতায়, রংপুর উইমেন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং রংপুর উইমেন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর মধ্যে দুটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

আজ ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথকভাবে রংপুর চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং রংপুর উইমেন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর সঙ্গে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেভ দ্যা চিলড্রেন-এর পক্ষে নিশাত আফরোজ মির্জা, সেক্টর লিড, ইএসডিও’র পক্ষে প্রকল্প সমন্বয়কারী মোঃ আব্দুল কাহার বকুল এবং সংশ্লিষ্ট চেম্বারের প্রতিনিধিগণ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে MoU-তে স্বাক্ষর করেন। রংপুর চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর পক্ষে সভাপতি এমদাদুল হোসাই এমদাদ এবং রংপুর উইমেন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি-এর পক্ষে সভাপতি শাহানাজ পারভিনস্বাক্ষর করেন।

স্কিলস টু সাকসিড প্রোগ্রাম-এর মাধ্যমে ১৭ থেকে ২৯ বছর বয়সী মোট ১৩,৫৮৫ জন যুবাকে দক্ষতা উন্নয়ন ও অর্থনৈতিকভাবে ক্ষমতায়নের আওতায় আনার লক্ষ্য রয়েছে। এর মধ্যে নারী, প্রান্তিক জনগোষ্ঠী, প্রতিবন্ধী যুবা এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুচ্যুত যুবাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। রংপুর জেলার জলবায়ু অভিবাসী ৫০০ জন যুবা এ উদ্যোগের বিশেষ আওতায় থাকবে। এছাড়া প্রশিক্ষণ-পরবর্তী পর্যায়ে ৭,৮৭৯ জন যুবাকে কর্মসংস্থান বা আয়মূলক কাজে যুক্ত হওয়ার জন্য সহায়তা প্রদানের লক্ষ্য রয়েছে।

সমঝোতা স্মারকের আওতায় রংপুর চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এবং রংপুর উইমেন চেম্বার্স অফ কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি তাদের সদস্য প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট ব্যবসায়িক খাতের মাধ্যমে যুবাদের জন্য চাকরি, অ্যাপ্রিন্টেশিপ, ইন্টার্নশিপ, মেন্টরশিপ এবং কর্মসংস্থানের পথ তৈরি করতে সহযোগিতা করবে। একই সঙ্গে তারা শ্রমবাজারের তথ্য, দক্ষতার চাহিদা ও শিল্পখাতের প্রবণতা সম্পর্কে প্রকল্প অংশীদারদের তথ্য প্রদান করবে এবং নারী, প্রতিবন্ধী যুবা ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক নিয়োগ ব্যবস্থা উৎসাহিত করবে।

অন্যদিকে, ইএসডিও প্রশিক্ষণের মাধ্যমে যুবদের দক্ষতা, ক্যারিয়ার রেডিনেস ও সফট স্কিল উন্নয়ন, চাকরির জন্য উপযুক্ত যুব নির্বাচন ও প্রস্তুতকরণ এবং প্রশিক্ষিত যুবদের সংশ্লিষ্ট ব্যবসায়ী সংগঠনের সদস্য প্রতিষ্ঠানগুলোর সঙ্গে অ্যাপ্রিন্টেশিপ, ইন্টার্নশিপ ও এমপ্লয়মেন্ট-এর সুযোগ তৈরিতে কাজ করবে। পাশাপাশি জব ফেয়ার, নেটওয়ার্কিং ইভেন্ট, সেক্টর স্পেসিপিক ডায়লগ এবং জব প্লেসমেন্ট পরবর্তী ফলোআপ ও রিটেনশন সাপোর্ট প্রদান করা হবে।

সেভ দ্যা চিলড্রেন প্রকল্পের সামগ্রিক কৌশলগত ও কারিগরি দিকনির্দেশনা, অংশীদারদের মধ্যে সমন্বয়, অগ্রগতি পর্যবেক্ষণ এবং ডোনার ও প্রজেক্ট স্টান্ডার্ডস অনুযায়ী কার্যক্রম বাস্তবায়নে সহায়তা করবে।

এই সমঝোতার মাধ্যমে দক্ষতা উন্নয়ন থেকে শুরু করে শ্রমবাজারে প্রবেশ এবং কর্মসংস্থানে স্থায়িত্ব নিশ্চিত করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি ও উন্নয়ন অংশীদারদের মধ্যে সমন্বিত সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সমঝোতা স্মারক দুটির মেয়াদ স্বাক্ষরের তারিখ থেকে দুই বছর।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD