1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  3. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  4. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  6. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  7. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আশুলিয়ায় শ্রমিক সংগঠনের আড়ালে মাদকের আড্ডা ও বিক্রির অভিযোগ ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​ ধামরাইয়ে ড্রেজারে ডাকাতি: পাইপগান ও দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৬ কিশোরগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু, উদ্ধার হলো গলিত মরদেহ ইরানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার পেছনে আমিরাতের উদ্দেশ্য কী? খেলাধুলার পাশাপাশি মাদকের ছোবল থেকে সমাজ রক্ষায় সবাইকে সচেতন হতে হবে—অ্যাডভোকেট স্বজল বিএনপির নিজস্ব ভোটের চেয়ে ১১ ভোট বেশি পেয়েছেন মির্জা ফখরুল রংপুরে নিট যুবদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে ইএসডিও’র সঙ্গে দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্বাক্ষর ​গৌরনদীতে জন্ম সনদ নিয়ে জালিয়াতি ও চাঁদা দাবির অভিযোগ: চরম ভোগান্তিতে বিধবা নারী গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা

ধামরাইয়ে কোনো অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না : ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
  • ৯ বার পড়া হয়েছে
সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকা জেলার মধ্যে সবচেয়ে বেশি ইটভাটা রয়েছে ধামরাই উপজেলায়। তবে চলতি বছর এখানে কোনো প্রকার অবৈধ ইটভাটা চলতে দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাকা জেলা প্রশাসক মিজ ফরিদা খানম।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে ঢাকার ধামরাই উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ ৫.০০ প্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।
তিনি আরোও বলেন, প্রশাসনের পক্ষ থেকে শুধুমাত্র বৈধ ও সরকারি অনুমোদনপ্রাপ্ত ইটভাটাগুলোকেই কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হবে। এর বাইরে নিয়মনীতি অমান্য করে গড়ে ওঠা বাকি সব অবৈধ ইটভাটা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রীর ‘আই হ্যাভ এ প্ল্যান’ বাস্তাবায়নের সারথী হয়ে তরুণ প্রজন্মকেই দেশ গড়ার কাজে এগিয়ে এসে বেশি করে গাছ লাগাতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো:ফাহিম শাহরিয়ার, ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ দেলোয়ার হোসেন, ঢাকা জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, স্থানীয় প্রশাসন ও বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকসহ অভিভাবক ও স্থানীয় বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ৷
অনুষ্ঠান শেষে উপজেলার ১৮৬ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, উপজেলা চত্তরে বৃক্ষরোপণ, ১৬ ইউনিয়নের গ্রাম পুলিশের মাঝে পোশাক বিতরণ, প্রতিবন্ধীদের হুইলচেয়ার, আব্দুস সুবাহান মডেল হাই স্কুলের ৭০০ শিক্ষার্থীর মাঝে একটি করে গাছ বিতরণ, শিক্ষা উপকরণ ও খেলাধুলা সামগ্রী বিতরণ, পৌর এলাকায় বিভিন্ন রাস্তা ও ড্রেন নির্মাণের ভিত্তি প্রস্তর স্থাপণ ও বেদে পল্লীতে টিন, নগদ টাকা ও খাবার সামগ্রী বিতরণ করা হয়।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD