1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গৌরনদীতে জেলা প্রশাসকের সঙ্গে উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময়

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৭১ বার পড়া হয়েছে

গৌরনদী প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকারের সঙ্গে সোমবার উপজেলা প্রশাসন ও গণ্যমান্য ব্যক্তিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা ও স্থানীয় বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়। এ সময় মাদকের ভয়াবহ বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ঢাকা-বরিশাল মহাসড়কের সংস্কারের দাবি উঠে আসে। দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

গৌরনদী উপজেলা পরিষদ সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ইব্রাহীম। সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন। বক্তব্যে তিনি গৌরনদীর সার্বিক উন্নয়ন, জনসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় সমস্যা সমাধানে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। সভায় নবাগত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. মামুন খন্দকার উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সেকেন্দার শেখ, গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শফিকুর রহমান শরীফ স্বপন, গৌরনদী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা হাফিজুর রহমান, পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গৌরনদীর ডিজিএম প্রকৌশলী মো. এ. হালিম খান, গৌরনদী ফায়ার স্টেশন অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়া, খোন্দকার মনিরুজ্জামান মনিরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা।

মতবিনিময় সভায় গৌরনদীতে মাদকের ভয়াবহ বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন উপস্থিত গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। তারা মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার, মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান।এ ছাড়া বরিশাল-ঢাকা মহাসড়কের বিভিন্ন স্থানে সড়কের বেহাল দশা ও সংস্কারের প্রয়োজনীয়তার বিষয়টিও সভায় গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়। দ্রুত মহাসড়ক সংস্কার করে নিরাপদ ও নির্বিঘ্ন সড়ক যোগাযোগ নিশ্চিত করার দাবি জানান স্থানীয়রা। সভায় গৌরনদী উপজেলার সার্বিক উন্নয়ন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসেবা, প্রশাসনিক কার্যক্রম এবং স্থানীয় বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। উপস্থিত অতিথিরা উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন।
জেলা প্রশাসক মো. মামুন খন্দকার স্থানীয়দের বক্তব্য শোনেন এবং জনসেবা নিশ্চিতকরণ ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
দুপুর দেড়টায় জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার পালরদী স্কুল এ্যান্ড কলেজে শিক্ষার্থীদের নিয়ে পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচীর উদ্ধোধন করেন এবং স্কুল চত্বরে একটি চারা রোপন করেন।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD