1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

জনস্বাস্থ্য ঝুঁকিতে রেখে মাংস বিক্রি, ধামরাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে অস্বাস্থ্যকর ও খোলা পরিবেশে মাংস বিক্রির অভিযোগে বাবুল কসাই নামে এক মাংস ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে এ অভিযান পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন ধামরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন।

অভিযান সূত্রে জানা যায়, কালামপুর বাজারের তিন রাস্তার মোড়ে দীর্ঘদিন ধরে কোনো ধরনের স্বাস্থ্যবিধি না মেনে খোলা পরিবেশে মাংস বিক্রি করে আসছিলেন ওই ব্যবসায়ী। এতে মাংস ধুলাবালি, ময়লা ও বিভিন্ন জীবাণুর সংস্পর্শে আসার পাশাপাশি ক্রেতাদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হচ্ছিল।

অভিযানের সময় বিষয়টি ভ্রাম্যমাণ আদালতের নজরে এলে অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রির অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বাজারে নিয়মিত মাংস বিক্রি হলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেক ব্যবসায়ীর উদাসীনতা রয়েছে। খোলা জায়গায় মাংস ঝুলিয়ে রাখায় ধুলাবালি ও মাছি বসার কারণে এসব মাংস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

অভিযানের বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন বলেন, জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে বাজারে মাংস বিক্রির ক্ষেত্রে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে মাংস বিক্রি এবং ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করার বিষয়ে সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD