1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

সনাতনধর্মী যুবককে পিটিয়ে হত্যা মামলার প্রধান আসামি ওয়াজেদ হাজী কক্সবাজারে গ্রেপ্তার

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ঢাকার ধামরাইয়ে চুরির অপবাদ দিয়ে সনাতনধর্মী এক যুবককে পিটিয়ে হত্যার মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি মো. ওয়াজেদ হাজীকে (৫০) কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে র‌্যাবের যৌথ আভিযানিক দল।

র‌্যাব-৪ ও র‌্যাব-১৫-এর সদস্যদের যৌথ অভিযানে মঙ্গলবার (২৬ অক্টোবর) রাত ৮টা ৫৫ মিনিটে কক্সবাজার সদর থানার কলাতলী ডলফিন মোড় সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ওয়াজেদ হাজী ধামরাই উপজেলার শরীফবাগ এলাকার মৃত ডাউরী বেপারীর ছেলে। তিনি হত্যা মামলার ১ নম্বর আসামি বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব জানায়, নিহত শংকর চন্দ্র মণ্ডল (২৮) পেশায় দিনমজুর ছিলেন। ধামরাইয়ের পশ্চিম কায়েতপাড়া এলাকায় সীমা সিনেমা হল সংলগ্ন একটি রাইস মিল থেকে বৈদ্যুতিক পানি তোলার মোটর চুরি হওয়ার ঘটনায় তাকে সন্দেহ করা হয়।

মামলার এজাহার ও প্রাথমিক অনুসন্ধান সূত্রে জানা যায়, গত ৮ আগস্ট রাতে শংকর চন্দ্র মণ্ডলকে ওয়াজেদ হাজীর ব্যবসায়িক কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে চুরির অপবাদ দিয়ে তাকে আটকে রেখে হাত-পা বেঁধে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

এজাহারে অভিযোগ করা হয়, ওয়াজেদ হাজী মোটা কাঠের লাঠি দিয়ে শংকরকে শরীরের বিভিন্ন স্থানে মারধর করেন। এ সময় অন্যান্য আসামিরাও লোহার রডসহ বিভিন্ন বস্তু দিয়ে তাকে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করে বলে উল্লেখ করা হয়েছে।

পরে গুরুতর আহত অবস্থায় শংকরকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। পরিবারের আর্থিক অসচ্ছলতার কারণে তাৎক্ষণিকভাবে তাকে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

পরদিন সকালে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন চিকিৎসক। তবে আর্থিক সংকটের কারণে তাকে সেখানে নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে পরিবার।

পরবর্তীতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় গত ১৫ আগস্ট ভোরে শংকর চন্দ্র মণ্ডল মারা যান। খবর পেয়ে ধামরাই থানা পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ধামরাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে পলাতক প্রধান আসামি ওয়াজেদ হাজীকে গ্রেপ্তারে অভিযান শুরু করে র‌্যাব।

র‌্যাবের দাবি, তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজারে তার অবস্থান নিশ্চিত হওয়ার পর যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD