1. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  2. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  3. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দুর্নীতি দমন কমিশন গঠনের প্রক্রিয়া শুরু আদ-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: অ্যাটর্নি জেনারেলের কাছে আইনি পরামর্শ নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয় আত্মস্বীকৃত অপরাধীর বিচারে বিলম্ব মানে অন্যায়ের পক্ষ নেওয়া: জামায়াত আমির গৌরনদীতে ঝড়ে, ঘরের উপর গাছ পড়ে নিহত-১ ধামরাইয়ে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার সাভারের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব হাজী কফিল উদ্দিন আর নেই জঙ্গল ছলিমপুরের বাসিন্দাদের এখনই উচ্ছেদ নয়: স্বরাষ্ট্রমন্ত্রী নেইমারের ইনজুরি নিয়ে নতুন তথ্য দিলেন কোচ আনচেলত্তি বগুড়ায় ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ১০ চকরিয়ায় প্রেমিক-প্রেমিকাকে পেটানোর ঘটনায় এসআই আরকান প্রত্যাহার

তিতাসে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৩

আজকের প্রতিদিন ডেস্ক ||
  • প্রকাশের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

তিতাস (কুমিল্লা) প্রতিনিধিঃ কুমিল্লার তিতাসে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়,তিতাস থানার এসআই তানভীর আহমেদ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ এলাকায় গ্রেপ্তারী পরোয়ানা তামিল ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানের ডিউটি কালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ ফেব্রুয়ারী রবিবার সন্ধ্যায় উপজেলার সাতানী ইউনিয়নের মধ্য হরিণপুর গ্রামের সোনা বন্ধুর বাড়ির সামনে বাতাকান্দি- সাতানী গামী পাকা রাস্তার উপর থেকে আসামি মোঃ আনোয়ার হোসেন (৪৫)কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। সে উপজেলার সাতানী ইউনিয়নের কৃষ্ণপুর (মধ্যপাড়া)র গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৫ টি মাদকের মামলা বিজ্ঞ কোর্টে বিচারাধীন আছে।

পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে থানার এসআই রফিকুর ইসলাম রাফি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ গত ১২ ফেব্রুয়ারী সোমবার সকাল ৭ টা ৫০ মিনিটে মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানাভূক্ত আসামি মোঃ ইব্রাহীম খলিল(৩০) ও আলমগীর মিয়া(৩০)দেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।গ্রেপ্তারকৃত তিন মাদক কারবারিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৫ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD