1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ টঙ্গী বিসিকে বিএসটিআইয়ের অভিযান : ৪ লাখ টাকা জরিমানা কয়রায় বিনামুল্যে চক্ষুপরীক্ষা ও সানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত রাতের রোলকলে হঠাৎ পুলিশ লাইন্সে হাজির পুলিশ সুপার, দিলেন নানা নির্দেশনা অবশেষে ধামরাইয়ের মতিপালে ভ্রাম্যমাণ আদালত, জরিমানা ৫০ হাজার বিদ্যুৎ আসে-যায়, ভোগান্তি বাড়ে: মুন্সীগঞ্জে লোডশেডিং নিয়ে লুকোচুরি তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল জব্দ মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত তালতলীর নদীতে ৩২ ফুটের মৃত তিমি

মুন্সীগঞ্জে কারেন্ট জাল কারখানায় অভিযান, ৪২ হাজার রিল জব্দ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দয়াল বাজার (ফিরিঙ্গি বাজার) এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ কারেন্ট জাল উৎপাদন কারখানা থেকে বিপুল পরিমাণ মনোফিলামেন্ট সুতা ও কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় কারখানায় কর্মরত এক কর্মচারীকে জরিমানা করা হয়েছে এবং কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর ২০২৬) বিকেল ৩টা থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে কারখানা থেকে মনোফিলামেন্ট সুতাসহ আনুমানিক ৪২ হাজার রিল এবং প্রায় ৫ হাজার বর্গমিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত মালামাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

অভিযানে কারখানায় কর্মরত সেন্টু নামের এক কর্মচারীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়।

অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। অভিযানে মুক্তারপুর নৌপুলিশ ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ সহযোগিতা করে।

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আঃ মাবুদসহ পুলিশ সদস্য, মুন্সীগঞ্জ সদর উপজেলা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের কর্মচারী এবং সদর থানা পুলিশের একজন উপ-পরিদর্শকসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য অভিযানে অংশ নেন।

মুন্সীগঞ্জ সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। শুধু আইন প্রয়োগের পাশাপাশি কারেন্ট জালসহ অন্যান্য ক্ষতিকর জালের বিরুদ্ধে জনসচেতনতা বাড়ানো প্রয়োজন। সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলে মৎস্য সম্পদ ধ্বংসকারী এসব অবৈধ জাল নির্মূল করা সম্ভব হবে।

মোবাইল কোর্ট পরিচালনার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা উপস্থিত সবাইকে অবৈধ কারেন্ট জাল উৎপাদন ও ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD