1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ গৌরনদীর খাঞ্জাপুরে জনপ্রিয়তার আলোচনায় চেয়ারম্যান প্রার্থী এইচ এম আশরাফুল আলম ছোটন বৃক্ষায়নে গৌরনদী মডেল, ১৫ হাজার শিক্ষার্থীর হাতে ১৫ হাজার বৃক্ষ। সাভারে শিল্পকারখানার কর নির্ধারণ: দুর্নীতির অভিযোগে নস্কর আলীর জবাব যমুনা সেতুতে দুর্ঘটনা, উত্তরবঙ্গমুখী লেন বন্ধ

ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

সম্রাট আলাউদ্দিন, ধামরাই (ঢাকা) : ঢাকার ধামরাইয়ে একটি অটো চার্জিং পয়েন্টে নৈশপ্রহরীকে পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে ৪টি অটোরিকশা ও ৬টি ব্যাটারি ডাকাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভোর রাতে ধামরাই-কালামপুর আঞ্চলিক সড়কের গোয়ালদি এলাকার ‘বিল্লাল অটো চার্জিং পয়েন্টে’ এই দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। লুণ্ঠিত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ থেকে ১২ লাখ টাকা বলে জানা গেছে।

ভুক্তভোগী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোর রাত আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার দিকে ১০-১২ জনের একটি সশস্ত্র ডাকাত দল চার্জিং পয়েন্টের তালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর সেখানে কর্তব্যরত নৈশপ্রহরী মজিবুর রহমানকে পিস্তল ও ছুরির মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ডাকাতরা চার্জিং পয়েন্টে চার্জে থাকা ৪টি অটোরিকশা এবং আরও ৬টি অটোরিকশার ব্যাটারি লুটে নিয়ে পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়।

ভুক্তভোগী নৈশপ্রহরী মজিবুর রহমান বলেন, “হঠাৎ একদল সশস্ত্র লোক তালা কেটে ভেতরে ঢুকে আমার মাথায় পিস্তল ও গলায় ছুরি ঠেকায়। চিল্লাচিল্লি করলে মেরে ফেলার হুমকি দিয়ে আমার হাত-পা বেঁধে ফেলে। এরপর চোখের সামনে সব গাড়ি আর ব্যাটারি নিয়ে চলে যায়।

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, সকালে গোয়ালদি এলাকার বিল্লাল অটো চার্জিং পয়েন্টে ডাকাতির খবর পেয়েই তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখছে। লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ডাকাত দলকে চিহ্নিত করে গ্রেফতারে অভিযান চলছে। এই ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD