1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত আশুলিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার গৌরনদীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ মাদক-সন্ত্রাস ও সামাজিক অপরাধ প্রতিরোধে খাঞ্জাপুরে সামাজিক সংগঠনের উদ্যোগ গৌরনদীতে বিপুল পরিমাণ  ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ফয়সাল ও আজিজুল গ্রেফতার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে আটক ২ গৌরনদীতে ‘স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং’ সভা অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান ধামরাইয়ে পিস্তল ঠেকিয়ে নৈশপ্রহরীকে জিম্মি করে ১২ লাখ টাকার মালামাল লুট গৌরনদীর খাঞ্জাপুরে মোটর শোভাযাত্রায় মাদকবিরোধী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গৌরনদীতে শিক্ষার্থীদের মাঝে দেশীয় ফলজ গাছের চারা বিতরণ

গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

মোঃ শফিকুল ইসলাম, গৌরনদী (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে ও আজ শুক্রবার সকালে উপজেলার কটকস্থল ও দক্ষিণ বিজয়পুর এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। এতে একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহত দুজন হলেন গৌরনদীর আশোকাঠী গ্রামের আরাফাত রহমান বাবু (৩২) এবং বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মেহেদী হাসান তুরাগ (৩২)। আহত আসাদুল ইসলাম (৩১) আশোকাঠী গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের চালক আরাফাত রহমান বাবু ও আরোহী আসাদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আরাফাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুলকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, তাজবী পরিবহনটি ঘটনাস্থলের স্পিডব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলটির সঙ্গে সংঘর্ষ হয়।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে কটকস্থল এলাকায় আরেকটি দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ। তিনি বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি মোস্তফা কামাল চিশতির ছোট ভাই।
তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম বলেন, তাঁরা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাবুগঞ্জের গ্রামের বাড়িতে ফিরছিলেন। কটকস্থল এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে তুরাগের মোটরসাইকেলটি পড়ে যায়। এতে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে দুর্ঘটনায় পড়েন। পরে তিনি মারা যান।
গৌরনদী হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম দুই দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত যান দুটি আটক করা হয়েছে। তবে বৃহস্পতিবার রাতের দুর্ঘটনায় জড়িত ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত চলে যাওয়ায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। দুটি ঘটনায়ই আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD