1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী শতবর্ষের সরকারি সা’দত কলেজে হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছরের ঐতিহ্য ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহতের দাবি ধামরাইয়ে বরাদ্দকৃত সেতু নির্ধারিত স্থানে নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন উজিরপুরের সড়কের ৮ কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন আশুলিয়ায় চেয়ারম্যান প্রার্থী ইসরাফিলকে সমর্থন করায় পোশাকশ্রমিককে পিটিয়ে রক্তাক্ত করার অভিযোগ আমতলীতে ইয়াবা গাঁজাসহ নারী ও কিশোর আটক আমতলীতে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন শিমুলিয়া ভূমি অফিসে বহিরাগতদের দাপট, উঠছে ঘুষ-অনিয়মের অভিযোগ গৌরনদীতে তারেক রহমানের ঘোষিত পরিচ্ছন্নতা অভিযানে টরকী বন্দরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারিটি ফাউন্ডেশনের সম্মাননা স্মারক পেলেন মোস্তফা কামাল মাহ্দী

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : গ্লোবাল ইমাম মুয়াজ্জিন মুসুল্লি চ্যারাটি ফাউন্ডেশন এর সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক, সাহিত্যিক, গবেষক, ইসলামী চিন্তাবিদ, সম্পাদক ও প্রকাশক, মাওলানা মোস্তফা কামাল মাহ্দী। আজ ১৩ সেপ্টেম্বর রাজধানীর পুরানা পল্টনের প্রধান কার্যালয়ে এ সম্মাননা স্মারক প্রদান করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ,গবেষক এবং প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, পীরজাদা অধ্যক্ষ শাইখ মাওলানা হেদায়েতুল্লাহ জামালী। এ সময় উপস্থিত ছিলেন আশির দশকের ছাত্রনেতা, গাজীপুর বিএনপির নেতা, প্রতিষ্ঠানের ভাইস- চেয়ারম্যান মো. হাবিবুর রহমান হাবিব, বিশিষ্ট সমাজসেবক ও কেন্দ্রীয় চীফ এডমিন মো. রেজাউল করিম সহ অনেকে।

মোস্তফা কামাল মাহ্দী ২ মে পিরোজপুর জেলার মঠবাড়ীয়া উপজেলার ৯ নং সাপলেজা ইউনিয়নের বুখইতলা বান্ধব পাড়া গ্রামে সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। স্থানীয় বুখইতলা হাতেমিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রব আকন এবং মরহুমা শাহীনা বেগমের চার পূত্রের মধ্যে মোস্তফা কামাল মাহ্দী দ্বিতীয় সন্তান এবং তাঁর দাদা-দাদীর ৬৫ জন নাতি- নাতনীদের মধ্যে ৩৮ তম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে একাধিক বিষয়ে মাস্টার্স সম্পন্ন করেন। বিশেষ করে তিনি বাংলা ভাষা ও সাহিত্যে এমএ, ইসলামিক স্টাডিজে এমএ, রাস্ট্র বিজ্ঞানে এমএসএস, কামিল এমএ (তাফসীর), ইংরেজী ভাষা ও সাহিত্যে বিএ অনার্স এম এ, জার্নালিস্ট ডেভেলপমেন্ট ফোরাম (জুনিয়র ডিপ্লোমা) সহ আরো বিভিন্ন ডিগ্রি অর্জন করেছেন এবং করে যাচ্ছেন।

নব্বই দশকের মাঝামাঝি বিনোদনের সেরা সাপ্তাহিক “ছায়াছন্দ” ম্যাগাজিন পত্রিকার মাধ্যমে লেখালেখি শুরু করেন। বর্তমানে তিনি একজন খ্যাতিমান সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, গবেষক,, সংগঠক, রাজনীতিক, আলোচক, ইসলামী চিন্তাবিদ। ২০০০ সালের পর থেকে অদ্যবধি তিনি বিভিন্ন পত্রিকা এবং ম্যাগাজিনে লেখালেখি এবং সাংবাদিকতা করে আসছেন। কাজ করেছেন সাপ্তাহিক ছায়াছন্দ (কলামিস্ট) , সাপ্তাহিক মঠবাড়ীয়া সমাচার (নিজস্ব প্রতিনিধি) , সাপ্তাহিক খোরাক (বিশেষ প্রতিনিধি) , সাপ্তাহিক / দৈনিক আলোচনা (সাহিত্য সম্পাদক), সাপ্তাহিক চেতনা (সিনিয়র প্রতিবেদক) , সাপ্তাহিক সোনার বাংলা (জেলা প্রতিনিধি) , সাপ্তাহিক আর্থিক খবর( নির্বাহী সম্পাদক) , মাসিক স্কুল বিচিত্রা ( নির্বাহী সম্পাদক), সাহিত্য পত্রিকা বুনন ( নির্বাহী সম্পাদক), সম-সাময়িক ম্যাগাজিন – আয়না ( সম্পাদক), দৈনিক সংগ্রাম (সংবাদদাতা), দৈনিক নয়া দিগন্তে ( সংবাদদাতা), হিসেবে। এছাড়াও যুক্ত ছিলেন বুনন সাহিত্য সংসদ ( সাধারণ সম্পাদক), আয়না সাহিত্য পরিষদ ( সাধারণ সম্পাদক), সকাল সাংস্কৃতিক সংসদ ( চেয়ারম্যান – মাওলানা তারিক মুনাওয়ার) এর প্রচার সম্পাদক হিসেবে।

সাংবাদিকতার পাশাপাশি ইতিপূর্বে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের গেস্ট লেকচারার, প্রাইভেট হাইস্কুলের প্রধান শিক্ষক এবং প্রাইভেট হাইস্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক হিসেবে কাজ করেছেন।

২০১৮ সালে ” আযানের টানে” শিরোনামে একটি মৌলিক ইসলামী সংগীতের কণ্ঠশিল্পী ছিলেন তিনি। এরপর তাঁর মা অসুস্থ হওয়াতে তাঁর মা’কে নিয়েও একটি সংগীত প্রকাশিত হয়, যে সংগীতের তিনি কন্ঠশিল্পী এবং সুরকার ছিলেন।

মোস্তফা কামাল মাহ্দী’ সম্পাদনায় – দিন বদলের পালা (২০০৬), কাব্য জোছনা (২০১৮) প্রকাশিত হয়েছে এবং অপ্রকাশিত রয়েছে এক ডজনেরও বেশি গ্রন্থ। তিনি ২০১৮ সালের দক্ষিণ বাংলা গ্রন্থ উৎসবে সংবর্ধিত হন, ২০১৯ সালে উপজেলা পরিষদ নির্বাচনে তার নিজ এলাকা মঠবাড়িয়া থেকে উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন, ২০২০ সালে ২৭ নভেম্বর মাদারীপুর জেলা মিডিয়া সেন্টারের পক্ষ থেকে বিশেষ অতিথি হিসেবে সংবর্ধিত হয়েছিলেন, ২০২১ সালের ২ ফেব্রুয়ারি তর্কবাগীশ সাহিত্য সম্মাননা এবং ৮ অক্টোবর চিত্রনায়ক ওমর সানী অফিসিয়াল ফ্যান ক্লাবের আজীবন সম্মাননা পদক, ২০২৪ সালে আল্লামা ইকবাল আন্তর্জাতিক পদক লাভ করেন। এরপর ২০২৫ সালের প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরসি মজুমদার হলে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ওয়াইড রাইটার্স এসোসিয়েশনে বাংলা সাহিত্যের বেস্ট সার্টিফিকেট অর্জন করেন এবং ২০২৫ সালের শেষদিকে ডিএ তায়েব ফ্যান ক্লাব কর্তৃক চলচ্চিত্র বিনোদন গবেষণায় সম্মাননা পদক লাভ করেন। তিনি ন্যাশনাল পিপলস পার্টি – এনপিপি’র প্রভাবশালী কেন্দ্রীয় নেতা ছিলেন।

মোস্তফা কামাল মাহ্দী বর্তমানে জাতীয় পত্রিকা দেশগ্রাম এর সম্পাদক ও প্রকাশক, দেশগ্রাম মিডিয়া সেন্টার, দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রধান শিক্ষক বাবা আবদুর রব আকন এবং মরহুমা মা শাহীনা বেগমের স্মৃতি রক্ষার্থে প্রতিষ্ঠা করেছেন শাহীনা রব স্মৃতি পদক, সাহিত্যকে প্রতিষ্ঠা করতে গঠন করেছেন দেসাস- দেশগ্রাম সাহিত্য সংসদ, দেশগ্রাম পদক, দেশগ্রাম মিডিয়া সেন্টার এর পদক, দেশগ্রাম সাহিত্য সংসদ – দেসাস পদক, দেশগ্রাম মিডিয়া প্রেসক্লাব পদক। আগামীতে প্রতিষ্ঠা করতে যাচ্ছেন আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন, দেশগ্রাম কুরিয়ার সার্ভিস লি:, দেশগ্রাম মাল্টিমিডিয়া, অনলাইন পোর্টাল, আইপি টিভি সহ একাধিক সহযোগী প্রতিষ্ঠান।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD