1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
বরিশালে ইলিশের সরবরাহ দ্বিগুণ, মণে কমেছে ২০ হাজার টাকা বরিশালে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী ধামরাইয়ে প্রাইভেটকারে তুলে হাত-পা বেঁধে টাকা ও মুঠোফোন ছিনতাই কয়রায় শহীদ সাইফুদ্দিন সিদ্দিকীর ১২তম শাহাদাত বার্ষিকীতে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্প অনুষ্ঠিত সুন্দরবনে নৌকায় ঘুমন্ত দুই জেলেকে কুপিয়ে জখম, হাসপাতালে ভর্তি রাণীশংকৈলে ২৬০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারি আটক ১৭ মামলা, ১৩ বার কারাবরণ; গৌরনদীতে উপজেলা চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা আবুল হোসেন মিয়া গৌরনদীতে সংবাদ প্রকাশের ‘দায়’ চাপিয়ে সাংবাদিককে হুমকি, থানায় সাধারণ ডায়েরি গৌরনদী পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসকের ব্যতিক্রমী ঘোষণা গৌরনদীর খাঞ্জাপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুল হক সরদারকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা

বরিশালে দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

বরিশাল নগরীতে দাম্পত্য কলহের জের ধরে স্ত্রীর হাতে স্বামী খুনের অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্ত্রী পলাতক রয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে নগরীর ২৯ নং ওয়ার্ডের ইছাকাঠি কলোনির আহসান হাবিবের ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) পেশায় বরিশাল আদালতের এক আইনজীবীর সহকারী (মুহুরি) ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে নুরুজ্জামানের সঙ্গে তার স্ত্রী নাসিমা বেগমের দাম্পত্য কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার দিবাগত রাতে স্ত্রী নাসিমা বেগম তার স্বামী নুরুজ্জামানকে আঘাতের পর শ্বাসরোধ করে হত্যা করেন। পরবর্তীতে বাসার বাহির থেকে তালা দিয়ে নাসিমা আত্মগোপনে যান।

বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, সকালে ঘটনাস্থলে পৌঁছে তালা ভেঙে ওই বাসা থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

ওসি আরও জানিয়েছেন, নিহত নুরুজ্জামান হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। কর্মের সুবাদে তারা ইছাকাঠী এলাকার ভাড়া বাসায় বসবাস করছিল।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিহতের পলাতক স্ত্রীকে আটক করতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD