1. abdullahamtali@gmail.com : আব্দুল্লাহ আল নোমান : আব্দুল্লাহ আল নোমান
  2. abdussalam190191@gmail.com : মোঃ আব্দুস ছালাম : মোঃ আব্দুস ছালাম
  3. admin@ajkerpratidin.com : admin : Khokon Howlader
  4. ajkerpratidin@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  5. alaminbappy521@gmail.com : মোঃ আল-আমিন বাপ্পি : মোঃ আল-আমিন বাপ্পি
  6. ekhlasur831@gmail.com : মোঃ ইখলাছুর রহমান : মোঃ ইখলাছুর রহমান
  7. info.shabbirahammed@gmail.com : Shabbir : Shabbir
  8. jahidulislam320985@gamil.com : জাহিদুল ইসলাম : জাহিদুল ইসলাম
  9. khokon28.bd@gmail.com : খোকন হাওলাদার : খোকন হাওলাদার
  10. khonjoy618@gmail.com : আলামিন ভূঁইয়া : আলামিন ভূঁইয়া
  11. litonmh262@gmail.com : liton Mahmud : liton Mahmud
  12. m01747812260@gmail.com : মোঃ রুবেল : মোঃ রুবেল
  13. sardermasud348@gmail.com : Sarder Masud : Sarder Masud
  14. news.ajkerpratidin@gmail.com : Sohag Ahammad : Sohag Ahammad
  15. info.popularhostbd@gmail.com : PopularHostBD :
  16. spbijoy441@gmail.com : Poresh Chandro Bormon : Poresh Chandro Bormon
  17. zeebon.office@gmail.com : Riaz Islam Jibon : Riaz Islam Jibon
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
গৌরনদীতে ১০ লাখ টাকা দাবি, বৃদ্ধাকে পিটিয়ে আহত করার অভিযোগ গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ সিলেটের ফোক গানের হাল ধরতে যাচ্ছেন মনসুর সানী আব্দুল করিম, দুর্বিন শাহ ও রাধা রমণের পর নতুন প্রজন্মের কণ্ঠে সিলেটি ফোক আগৈলঝাড়ায় মাদকের বিরুদ্ধে ওসি মাসুদ খান’র হুঁশিয়ারি: ‘হয় আমি থাকব, নয় মাদক থাকবে’ বার্থী উলূমের দ্বীনিয়া নূরানী হাফেজী ও কওমি মাদ্রাসায় দোয়া ও ফ্রিজ প্রদান গৌরনদীতে ডিবি পুলিশের অভিযানে ৪ হাজার পিছ ইয়াবাসহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার আশুলিয়ায় সাবেক ছাত্রলীগ-যুবলীগের ৪৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৫ গৌরনদীতে স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা নির্বাহী কর্মকর্তার দুই শতাধিক কর্মী নিয়ে পরিচ্ছন্নতা অভিযান গৌরনদীর বার্থীতে চেয়ারম্যান পদপ্রার্থী শরীফ সাহাবুব হাসানের গণসংযোগ আশুলিয়ার ধামসোনা ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ইসরাফিল হোসেনের উঠান বৈঠক

গৌরনদীর সুন্দরদীতে তরুণদের জন্য খেলার মাঠ, ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের উদ্যোগ

আজকের প্রতিদিন
  • প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

রিপোর্ট : মোঃ মাসুদ সরদার 

বরিশালের গৌরনদী উপজেলার টরকীর সুন্দরদি গ্রামে শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন এলাকার কৃতী সন্তান ও সমাজসেবক ব্যারিস্টার মনির হোসাইন। তাঁর এ উদ্যোগে স্থানীয় তরুণদের মধ্যে দেখা দিয়েছে নতুন উৎসাহ-উদ্দীপনা।

স্থানীয় তরুণদের দীর্ঘদিনের অভিযোগ, এলাকায় উপযোগী খেলার মাঠ না থাকায় তারা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। কোথাও মাঠ থাকলেও প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে সেখানে নিয়মিত খেলাধুলা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছিল না।

সম্প্রতি দেশে এসে স্থানীয় তরুণদের সঙ্গে মতবিনিময়কালে তাদের এ সমস্যার কথা জানতে পারেন ব্যারিস্টার মনির হোসাইন। এ সময় তরুণরা সুন্দর ও উপযোগী একটি খেলার পরিবেশ তৈরির জন্য তাঁর সহযোগিতা কামনা করেন।

তরুণদের দাবির প্রতি সাড়া দিয়ে ব্যারিস্টার মনির হোসাইন মাঠ প্রস্তুত, প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রী সরবরাহসহ খেলাধুলার পরিবেশ তৈরির যাবতীয় ব্যবস্থাপনার দায়িত্ব নেওয়ার আশ্বাস দেন। এতে স্থানীয় তরুণদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

স্থানীয়রা জানান, ব্যারিস্টার মনির হোসাইন দীর্ঘদিন ধরে এলাকার মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। দেশে এলে তিনি বিনামূল্যে চিকিৎসাসেবা ও মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমে অংশ নেন।

এবার শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার সুযোগ সৃষ্টিকে গুরুত্ব দিয়েছেন তিনি। তাঁর উদ্যোগের লক্ষ্য হলো, তরুণ প্রজন্মকে মোবাইল ফোন ও অনলাইননির্ভর জীবন থেকে বের করে মাঠমুখী করা এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার সুযোগ তৈরি করা।

এদিকে আসন্ন শীত মৌসুমকে সামনে রেখে সুন্দরদি গ্রামে একটি আধুনিক ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের পরিকল্পনার কথাও জানিয়েছেন ব্যারিস্টার মনির হোসাইন। দেশের বাইরের উন্নতমানের কোর্টের আদলে এটি নির্মাণ ও সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় তরুণদের প্রত্যাশা, মাঠ ও আধুনিক ব্যাডমিন্টন কোর্ট নির্মাণের এ উদ্যোগ বাস্তবায়িত হলে সুন্দরদি গ্রামের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি হবে।

পাশাপাশি শিশু-কিশোর ও তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং একটি সুস্থ ও প্রাণবন্ত প্রজন্ম গড়ে উঠতে সহায়ক হবে।

সংবাদ টি শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ

Ajker Pratidin গ্রুপের একটি প্রতিষ্ঠান ©২০১৮-২০২৬ ajkerpratidin.com সর্বস্বত্ব সংরক্ষিত।

Design BY POPULAR HOST BD