নীলফামারী : নীলফামারীতে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী ও এক স্কুলছাত্র নিহত হয়েছেন।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেলে জেলার জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলায় পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হওয়ার ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে জলঢাকার গোলনা ইউনিয়নের দিঘির পাড় কোল্ড স্টোরেজ সংলগ্ন এলাকায় মোটরসাইকেলের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি ধাক্কা লাগে।
নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বাড়ি থেকে বাইসাইকেল যোগে ফটোকপি করার জন্য ধরেয়ার বাজারের দিকে যাচ্ছিল হুমাউন।
কিশোরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।